ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইপিএলে আজ নতুন উত্তেজনা, ধোনি বিপক্ষে কোহলি
আইপিএলে আজকের ম্যাচে মাঠে নামবে লাল বনাম হলুদের লড়াই। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল সাবেক অধিনায়ক ধোনি বনাম সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের অন্যতম সেরা বেটার কোহলির লড়াই। তামিলনাড়ু বনাম কর্নাটকের যুদ্ধ। চার ম্যাচে চার পয়েন্ট। দুই দলেরই অবস্থান তালিকার মাঝামাঝি জায়গায়।
আসরের তালিকায় উপরে ওঠার জোরালো তাগিদ রয়েছে উভয় শিবিরে। অতএব চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংসের লড়াই ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। কেন্দ্রে দুই সাবেক অধিনায়ক, এক বিরাট কোহলি ও অন্য জন মহেন্দ্র সিং ধোনির দ্বৈরথ।
যদিও এমএসডি’র খেলা নিয়ে কিছুটা হলেও থাকছে অনিশ্চয়তা। আইপিএল শুরুর আগে থেকেই হাঁটুর চোটে ভুগছেন ধোনি। যদিও তা নিয়েই খেলে যাচ্ছেন প্রতিটি ম্যাচ। তবে গত বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ইনিংসের পর রীতিমতো খোঁড়াতে দেখা গিয়েছে সিএসকে অধিনায়ককে। তবে তা নিয়েই আট নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি।
প্রায় জিতিয়েও দিয়েছিলেন দলকে। এমন মানসিক দৃঢ়তার কথা মাথায় রাখলে সোমবার ধোনির খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিএসকে’র সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, ‘মনে হয় না ধোনি এই ম্যাচটা মিস করবে। তবে ও খেলছে কিনা তা জানার জন্য ম্যাচের আগের মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। মাহির চোটের কথা স্বীকার করে নিয়েছেন কোচ স্টিফেন ফ্লেমিংও।
তবে তিনিও আরসিবির বিরুদ্ধে অধিনায়কের খেলার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। চার ম্যাচে তিন ইনিংসে ধোনির ব্যাট থেকে এসেছে মোট ৫৮ রান। তবে তা দিয়ে তাঁর ব্যাটিংয়ের মূল্যায়ন করলে ভুল হবে। কারণ, মাহি এই রান তুলেছেন ২১৪.৮১ স্ট্রাইক রেটে! অনেকেরই মনে হচ্ছে, এই ছন্দে থাকলে পরের মরশুমেও অনায়াসে খেলে দেবেন ধোনি। এদিকে, বিরাটও ফিরেছেন পুরনো মেজাজে। চার ইনিংসে তাঁর সংগ্রহ ২১৪ রান। গড় ৭১.৩৩। স্ট্রাইক রেট ১৪৭.৫৮।
তিনবার পঞ্চাশের গণ্ডি পেরিয়েছেন ভিকে। কিন্তু কোনওবারই তিন অঙ্কের রানে পৌঁছননি। সোমবার ঘরের মাঠে তাঁর ব্যাটে সেঞ্চুরির আশায় রয়েছেন ভক্তরা। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দুই দলে মারকুটে ব্যাটসম্যানের অভাব নেই। চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অম্বাতি রাইডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মঈন আলিরা ঝড় তুলতে পারেন। আরসিবির বিরাট ছাড়াও অধিনায়ক ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক বিপক্ষ বোলিংকে চুরমার করতে ওস্তাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)