ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
"ওরা আমার শরীরের দিকে বেশি বল করছিল"
আইপিএলে ১৬ তম আসরে একেবারেই ছন্দে ছিলেন না মুম্বাইয়ের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব। একের পর এক ম্যাচে রান আসছিল না। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেই ছন্দ ফিরে পেলেন এই তারকা ব্যাটার। পুরনো দল দেখলেই কী ভাবে জ্বলে ওঠেন সূর্যকুমার? ম্যাচ শেষে সে কথা জানালেন রোহিত শর্মার বদলে দলকে নেতৃত্ব দেওয়া মুম্বইয়ের অধিনায়ক করা ব্যাটার।
এক সময় আসরের অন্যতম শক্তিশালী দল কেকেআরের হয়ে খেলা সূর্যর রেকর্ড পুরনো দলের বিরুদ্ধে বেশ ভাল। কলকাতার বিরুদ্ধে আইপিএলে ১০টি ম্যাচে ৩৮০ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৭.৮৬। রবিবার ওয়াংখেড়েতেও ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন তিনি। দলকে জয়ের কাছে পৌঁছে দিয়েছেন।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে অবশ্য সূর্য জানিয়েছেন, খোলা মনে খেলতে নেমেছিলেন তিনি। কোনও চাপ নেননি। তার ফলেই এই সাফল্য। সূর্য বলেছেন, ‘‘প্রথমে ৬-৭টা বল দেখে নিতে চেয়েছিলাম। জানতাম কিছুটা সময় কাটিয়ে নিলে তার পর খেলতে সমস্যা হবে না। রান তাড়া করার শুরুটা খুব ভাল হয়েছিল। আমার পরে অনেক ব্যাটার ছিল। তাই মাথায় অতিরিক্ত চিন্তা ছিল না।’’
কলকাতার বোলাররা তাঁর পছন্দের জায়গায় বল করছিল বলে জানিয়েছেন তিনি। সূর্য বলেছেন, ‘‘ওরা আমার শরীরের দিকে বেশি বল করছিল। ফলে কব্জি ব্যবহার করে খেলছিলাম। পছন্দের শট খেলতে পেরেছি। যত সময় গড়িয়েছে তত আত্মবিশ্বাস পেয়েছি।’’
এক বার ছন্দ পেয়ে যাওয়ার পরে সেটা ধরে রাখতে চান সূর্য। তিনি বলেছেন, ‘‘কলকাতার বিরুদ্ধে যে খেলাটা খেলেছি সেটাই পরের ম্যাচগুলোতে ধরে রাখতে চাই। গত বার আমাদের সময় ভাল যায়নি। এ বার যাতে সেটা না হয় সেই চেষ্টাই করব।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)