ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
কলকাতার বিপক্ষে ম্যাচ জেতানোর পর শাস্তি পেলেন সূর্যকুমার
গতকাল ১৬ এপ্রিল রবিবার আইপিএলের অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে অসুস্থ হয়ে পড়েন দলের নিয়িমিত অধিনায়ক রোহিত শর্মা। যার ফলে এই অধিনায়ক ফিল্ডিং করতে নামেননি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাট করতে নামেন হিটম্যান। তার পরিবর্তে নেতৃত্ব দেন দলের অন্যতম সেরা তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। আর সূর্যের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দাপটের সঙ্গে জয় তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তবে ওয়াংখেড়েতে মুম্বই নিজেদের শেষ ওভার করার আগেই সময় শেষ হয়ে যায়।
স্বাভাবিক ভাবেই মুম্বাইয়ের প্রথম বার নেতৃত্ব দিতে গিয়ে শাস্তির মুখে পড়তে হয় দারুন ফর্মে থাকা সূর্যকে। মুলাত স্লো-ওভার রেটের জন্য বড় জরিমানা হয়েছে সূর্যের। যেহেতু স্লো-ওভার রেট সংক্রান্ত এটি মুম্বইয়ের এই আসরের প্রথম ভুল ছিল, তাই সূর্যকুমার যাদবকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। রোহিতের বদলে যেহেতু সূর্য দলকে মাঠে নেতৃত্ব দিয়েছেন, তাই তাঁর ঘাড়েই কোপ পড়ে দলের এই চরম শাস্তির।
এ দিকে পরপর দুই ম্যাচ জিতে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স যেন আইপিএলে অক্সিজেন পেল। এই মরশুমে প্রথম দুই ম্যাচ হারতে হয়েছে মুম্বইকে। কিন্তু শেষ দুই ম্যাচ জিতে পায়ের তলার মাটি খুঁজে পেল পাঁচ বারের চ্যাম্পিয়নরা। এ দিকে কলকাতা নাইট রাইডার্স আবার পরপর দুই ম্যাচ হেরে পড়ে গেল অস্বস্তিতে।
নাইট ব্যাটারদের ব্যর্থতা, দলগঠনে পরিকল্পনার অভাব, জোরে বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিং, স্পিনারদের ধারাবাহিকতা অভাব- সব মিলিয়েই আরব সাগরে তীরে ফের হেরে লজ্জার নজির গড়ল নাইট রাইডার্স। আরও এক বার শাহরুখ খানের শহরে হারতে হল কলকাতাকে। বেঙ্কটেশ আইয়ারের সেঞ্চুরিও আরব সাগরের জলে ভেসে গেল। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিযান্সের বিরুদ্ধে নিজেদের হারের লজ্জার রেকর্ডই ধরে রাখল কলকাতা। কেকেআর-কে ৫ উইকেটে হারাল মুম্বই।
ওয়াংখেড়ে যেন কলকাতা নাইট রাইডার্সের কাছে বধ্যভূমিই হয়ে উঠেছে। ১১ বছর আগে আরব সাগরের পারের স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটা ম্যাচ জিতেছিল নাইটরা। তার পরে এবং তার আগেও কখনও ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে জয় পায়নি কেকেআর। ২০১২ সালেই ওয়াংখেড়েতে প্রথম জিতেছিল তারা। আর সেটাই এখনও পর্যন্ত শেষ জয়। নাইটদের জন্য ওয়াংখেড়েতে কী ‘জুজু’ রয়েছে, সেটা সত্যিই রহস্যের।
রবিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর ৬ উইকেটে ১৮৫ রান করে। এর মধ্যে বেঙ্কটেশ আইয়ার একাই ৫১ বলে ১০৪ রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে মুম্বই খুব সহজেই ১৪ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ১৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। ৫ উইকেটে ম্যাচ হারে কেকেআর। এই নিয়ে পরপর দুই ম্যাচ হেরে বেশ চাপে পড়ে গেল তারা। এ দিকে প্রথম দুই ম্যাচে হার দিয়ে শুরু করলেও, পরপর দুই ম্যাচ জিতে অক্সিজেন পেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live