ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
মুম্বইয়ের বিরুদ্ধে হারের পরে চরম দুঃসংবাদ পেল কেকেআর অধিনায়ক
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের অন্যতম শক্তিশালী দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারতে হয়েছে দলকে। তার পরেই এ বার খারাপ খবর পেলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। মাঠে রোহিতদের মুম্বইয়ের বোলার হৃতিক শোকিনের সঙ্গে কথা-কাটাকাটির জন্য জরিমানা করা হয়েছে এই অধিনায়ককে। জরিমানা হয়েছে হৃতিকেরও। কিন্তু সেই অঙ্কটা কম।
খেলার পরে ম্যাচ এই ম্যাচ পরিচালক জানিয়েছেন, আইপিএলের নিয়ম ভেঙেছেন দুই ক্রিকেটার। তাই তাঁদের শাস্তি দেওয়া হয়েছে। নীতীশের ম্যাচ ফি-র ২৫ শতাংশ ও হৃতিকের ম্যাচ ফি-র ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
ম্যাচ চলাকালীন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের উইকেট নিয়ে তাঁকে হৃতিক কিছু বলেন। এর পরেই ঝগড়া লেগে যায় তাঁদের। নীতীশদের থামাতে বাকিরা এগিয়ে আসেন। তবে তার আগেই তর্কাতর্কি করতে দেখা যায় তাঁদের।
ঘটনাটি ঘটে কলকাতার ইনিংসের নবম ওভারে। হৃতিকের বল লং অনের উপর দিয়ে মারতে গিয়েছিলেন নীতীশ। কিন্তু ঠিক মতো ব্যাট লাগেনি বলটা। ক্যাচ ধরেন রমনদীপ সিংহ। এর পরেই দেখা যায় হৃতিক কিছু একটা বলছেন নীতীশকে। যা ভাল ভাবে নেননি কেকেআর অধিনায়ক। তিনিও পাল্টা উত্তর দেন। তাঁদের থামাতে সঙ্গে সঙ্গে এগিয়ে যান সূর্যকুমার এবং পীযূষ চাওলা। হৃতিক ঠিক কী বলেছেন তা যদিও জানা যায়নি। তবে নীতীশকে খুবই রেগে যেতে দেখা যায়। তিনি বেশ উত্তেজিত ভাবেই মাঠ ছাড়েন।
ওয়াংখেড়েতে মুম্বইয়ের কাছে হেরেছে কলকাতা। প্রথমে ব্যাট করে বেঙ্কটেশ আয়ারের শতরানে ভর করে ৬ উইকেটে ১৮৫ রান করে কেকেআর। ১৪ বল বাকি থাকতে ৫ উইকেটে সেই ম্যাচ জিতে যায় মুম্বই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)