ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইপিএলে পাঞ্জাব কিংসের ডেরায় কে এই রহস্যময়ী তরুণী
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ১৬ তম আসরে নিজেদের প্রথম দুই ম্যাচ জয় তুলে নিয়ে শক্তিমত্তার জানান দিয়েছিল আসরের অন্নতম শক্তিশালী দল পাঞ্জাব কিংস। এরপর দুই ম্যাচে হেরেছে পাঞ্জাব। তবে নিজেদের পঞ্চম ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে দলটি।
এদিকে দেখা যায় যে পাঞ্জাব দলের সঙ্গে যুক্ত এক তরুণী প্রথম থেকেই নজর কেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিত হয়েছেন ‘রহস্যময়ী’ নামে। ক্রিকেট ভক্তদের মধ্যে প্রশ্ন জেগেছে কে তিনি?
পাঞ্জাব দলের সঙ্গে প্রায়ই তাকে দেখা যায়। দলের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতেও দেখা গিয়েছে ‘রহস্যময়ী’ এই তরুণীকে। জানা গিয়েছে, এই তরুণীর নাম শশী ধিমান।
পাঞ্জাব কিংস যখন খেলতে নামে, মাঠের পাশে উল্লাসে ফেটে পড়েন শশী। দলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে সঞ্চালনা করেন তিনি। ম্যাচের আগে এবং পরে আপডেট দেন। দলের শক্তি কী, দুর্বলতা-ই বা কী, তা-ও অকপটে জানান শশী।
পাঞ্জাব কিংস এবং দলের ক্রিকেটারদের ছোটখাটো মজার ভিডিও, রিল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শশী। খেলার শেষে ক্রিকেটারদের সাক্ষাৎকার নেন তিনি। সেই ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঝরঝরে পাঞ্জাবি বলেন শশী। সেই কারণেও পাঞ্জাব কিংস ভক্তদের মধ্যে দারুণ জনপ্রিয় এই তরুণী। তিনি মূলত চণ্ডীগড়ের বাসিন্দা। ২০২০ সাল থেকে মুম্বাইতে থাকেন তিনি। পেশায় একজন কৌতুকশিল্পী। মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন শশী। ফার্মাসি (ওষুধ প্রস্তুত) নিয়ে গবেষণার কাজেও যুক্ত আছেন।
যদিও সেই কাজ তার (শশী) খুব একটা পছন্দ ছিল না। মানুষজনকে হাসাতে ও মজা করতে পারতেন। এই গুণটাকেই কাজে লাগিয়েছেন শশী। হয়ে যান কৌতুকশিল্পী। চার বছর আগে কৌতুকশিল্পী হিসাবে তার হাতেখড়ি।
কৌতুকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন তিনি। ধীরে ধীরে ভাইরাল হতে থাকে সেই ভিডিও। জনপ্রিয়তা বাড়তে থাকে শশীর। বিভিন্ন শহরে ছুটে গিয়ে অনুষ্ঠান করতেন তিনি। দিল্লি, জয়পুর, গুরুগ্রামে একাধিক অনুষ্ঠানও করেছেন তিনি।
যদিও এক কৌতুকের ভিডিও'র জন্য বিতর্কেও জড়িয়েছিলেন শশী। সেই ভিডিও ইউটিউবে পোস্ট করেছিলেন তিনি। বিষয় ছিল ‘ডেটিং এবং ভারতীয় অভিভাবক’।
সেই ভিডিও'তে শশী বলেছিলেন, আমি কখনোই মায়ের পছন্দের ব্যক্তিকে বিয়ে করব না। কারণ, রোজ নিজের বাবাকে দেখছি। মায়ের যে কত বাজে পছন্দ, দেখলেই বোঝা যায়।
যদিও সেই ভিডিও দিয়েই আলোচনায় এসে ছিলেন শশী। ২০২২ সালেই পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত হন তিনি। সেই থেকে দলের প্রচারের কাজে রয়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)