ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইপিএল খেলতে যাওয়া লিটনকে নিয়ে যা বললেন আকাশ চোপড়া
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসরে খেলতে দলের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার ওপেন লিটন দাস। তবে এখনো। আইপিএলে কী আজ অভিষেক হবে লিটন দাসের? এই টাইগার ব্যাটারকে নিয়ে আগে থেকে কিছু বলা না গেলেও সর্বশেষ দুই ম্যাচে আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজের ব্যর্থতায় সম্ভাবনা যে কিছুটা বেড়েছে, তা বলাই যায়। তবে গুরবাজের ব্যর্থতায় কপাল খুলতে পারে জেসন রয়েরও। ভারতের ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া মনে করছেন গুরবাজের জায়গায় এদিন দলে দেখা যেতে পারে রয়কে। যদিও তিনি দলে চান লিটনকেই।
কলকাতা নাইট রাইডার্সের বিদেশি হিসেবে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছেন আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও স্পিনার সুনীল নারাইন, নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন ও টিম সাউদি। এর মধ্যে লিটনের মূল প্রতিদ্বন্দ্বী দুই ওপেনার গুরবাজ ও রয়।
এই মৌসুমে কলকাতার হয়ে সব কটি ম্যাচ খেলেছেন গুরবাজ। এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচে রান করেছেন ৯৪। দ্বিতীয় ম্যাচে ফিফটি করা গুরবাজ ব্যর্থ হয়েছেন সর্বশেষ দুই ম্যাচে। তাই আকাশ চোপড়া মনে করছেন দল থেকে বাদ পড়তে যাচ্ছেন গুরবাজ।
নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেটবিশ্লেষক আকাশ চোপড়া বলেছেন, ‘আমার মনে হয় গুরবাজকে এখন বাদ দেওয়া উচিত। আমার মন বলছে লিটন দাসকে খেলাও। তবে মনে হচ্ছে জেসন রয়কে সুযোগ দেবে। জেসন রয়ের সঙ্গে নারায়ণ জাগদিশান ওপেন করলে জাগদিশান উইকেটকিপিং করতে পারে।’
তবে গত দুই ম্যাচে ব্যর্থতার পরও গুরবাজকে দলে দেখতে চান ক্রিকেটবিশ্লেষক ইয়ান বিশপ। ইএসপিএন ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে টেনে আনেন চেন্নাই সুপার কিংসেকে, ‘জানি না, গুরবাজকে খেলাবে কি না।
চেন্নাইয়ের একটা বিষয় আমি পছন্দ করি, ওরা ঐতিহাসিকভাবেই খেলোয়াড়দের সুযোগ দেয়। কেউ ব্যর্থ হলেও তাকে তারা সুযোগ দিয়ে যায়। গুরবাজকে নিয়ে কলকাতা যে সিদ্ধান্তই নিক না কেন, আমি চাই দল তার ওপর ভরসা রাখুক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)