ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
চরম দুঃসংবাদ পেলেন লিটন দাস
ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে চরম দুঃসংবাদ পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনব্যাটার লিটন দাস। টাইগারএই ব্যাটার আইসিসি টেস্ট রেংকিং এ ১৩তম স্থান থেকে ১৫তম স্থানে নেমে গেছেন।
এছাড়া বাংলাদেশ ওয়ানডে দলের নিয়িমিত অধিনায়ক তামিমের তিনধাপ (৪২) ও টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুলেরও একধাপ অবনমন হয়েছে (৬১)। লিটনের ২ ধাপ অবনমন হলেও বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এখনও সেরা অবস্থানে রয়েছেন। গত বুধবার আইসিসির সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। লিটনের অবনমন হলেও উন্নতি হয়েছে মুশফিকুর রহিমের।
বর্তমানে টেস্টে খুব একটা ছন্দে ছিলেন না লিটন দাস। দেশের মাটিতে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি লিটন। প্রথম ইনিংসে ৪৩ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ২৩ রান।
অন্যদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষ টেস্ট ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন মুশফিকুর রহিম। সেই টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে আইরিশদের চোখ রাঙানি দেখিয়েছেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও করেন অর্ধ-শতক। তার এমন পারফরম্যান্সের ছাপ দেখা গেল আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়েও। মুশফিক টেস্ট র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৫ ধাপ। ৬৭৪ পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় তারকা এই ব্যাটার অবস্থান করছেন এখন ১৭ নম্বরে।
এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সাকিব আল হাসান রয়েছেন ২৬ নম্বরে। তার পয়েন্ট ৫৮৩। এছাড়া সাদা পোশাকে বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার তাইজুল ইসলাম এগিয়েছেন কয়েক ধাপ। আইরিশদের বিপক্ষে রীতিমতো বল হাতে আগুন তুলেছিলেন তিনি। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫৮ রানে ৫ উইকেট এরপর দ্বিতীয় ইনিংসে নেন ৯০ রানে ৪টি। এমন পারফর্ম করে তিন ধাপ এগিয়ে তাইজুলের অবস্থান ২০ নম্বরে। তার পয়েন্ট ৬৩০। বাংলাদেশি বোলারদের মাঝে টেস্ট র্যাংকিংয়ে তিনিই সবার ওপরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)