ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
কলকাতা-মুম্বাইয়ের ম্যাচ নিয়ে দারুন ভবিষ্যৎবাণী করলেন গাভাসকার
ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসরে আজ ১৬ এপ্রিল ২২ তম ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। আজকের এই ম্যাচে একাই ভাগ্য বদলে দিতে পারেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের জাতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।এমনটাই মনে করেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুনীল গাভাসকার।
সানি জানিয়েছেন, শেষ ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন রোহিত তাতে একটা জিনিস পরিষ্কার এবার তাকে থামানো কঠিন। গাভাসকার বিশ্বাস করেন রোহিত শর্মা একবার ছন্দ পেয়ে গেলে তাকে আউট করা মুশকিল।
তিনি যতক্ষণ থাকবেন প্রতিপক্ষ বোলারদের অবস্থা কাহিল করে দেবেন। আজ ১৬ এপ্রিল রবিবার মুম্বই অধিনায়ক সেটাই করতে পারেন শাহরুখ খানের দলের বিপক্ষে। এমনিতে মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের পরিসংখ্যান ভাল নয়। ৩১ সাক্ষাতের মধ্যে ২২ বার জিতেছে মুম্বই। ৯ বার কেকেআর। তবে শেষ ৫ সাক্ষাতে ৩-২ এগিয়ে কলকাতার দল। কেকেআর এবার সেরকম বড় তারকা না নিলেও দলটার মধ্যে একটা লড়াই করার স্পিরিট আছে।
"The mood in the camp was always very upbeat and I am glad to get a win early in the tournament." ????️
???????????????????????????? ???????? is looking to continue the momentum ???? KKR on #ESADay ????#OneFamily #MumbaiIndians #MumbaiMeriJaan #TATAIPL #IPL2023 #MIvKKR @ImRo45 MI TV pic.twitter.com/K0l9cEN8Po
— Mumbai Indians (@mipaltan) April 16, 2023
সানি মনে করেন রোহিত শর্মাকে যদি পাওয়ার প্লের ভেতর আউট করতে না পারা যায়, তাহলে কপালে দুঃখ আছে নীতিশ রানার দলের। পাশাপাশি তিলক বর্মা মিডল অর্ডারে যেভাবে নিজেকে মেলে ধরেছেন সেটাও দারুন ব্যাপার মনে করেন সানি।
তবে এই ম্যাচ কেকেআর জিততে চাইলে আন্দ্রে রাসেলকে অলরাউন্ড পারফরম্যান্স দিতে হবে এবং বল হাতে স্পিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলছেন গাভাসকার। কিন্তু দিনের শেষে ফেভারিট হিসেবে তিনি কিছুটা হলেও এগিয়ে রাখতে চান মুম্বইকে। আর স্বয়ং রোহিত শর্মা ব্যাট হাতে নেতৃত্ব দেবেন বিশ্বাস করেন লিটল মাস্টার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)