ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
৩৩ বলে ফিফটি, বুকে ঘুষি দিয়ে ব্যাট উঁচিয়ে কিসের জবাব দিলেন কোহলি
দিল্লির বিপক্ষে আজ ১৫ এপ্রিলের এই ম্যাচে মাত্র ৩৩ বলে অর্ধশতরান করেই বুকে মারলেন ঘুষি। উঁচিয়ে ধরলেন তার ব্যাট। বিরাট কোহলির সেই চরম আগ্রাসী সেলিব্রেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। কিন্তু ড়ি সেলিব্রেশনে নেটপাড়ার একাংশের মতে, গত ম্যাচে স্ট্রাইক রেট নিয়ে ধারাভাষ্যকার সাইমন ডুল যে আক্রমণ শানিয়েছিলেন, সেটার জবাব দিলেন বিরাট।
বোঝালেন যে ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার বিরাট কখনও ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলেন না। দলের জন্য খেলেন তিনি। তাতেই বিশেষ কীর্তি তৈরি হয়ে যায়। উল্লেখ্য, লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ম্যাচের সময় ডুল বলেছিলেন যে অর্ধশতরানের পূরণের জন্য ৪০ রানের পর থেকে ঠুকঠুক করে খেলতে শুরু করেছিলেন বিরাট।
শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৪ বলে বিরাট ৫০ রান করেন। মারেন ছ’টি চার এবং একটি ছক্কা। আর অর্ধশতরান পূর্ণ করেন ৩৩ বলে। অর্ধশতরানের পরই চূড়ান্ত আগ্রাসীভাবে সেলিব্রেশন করেন বিরাট। প্রথমে হাতমুঠো করে (সম্ভবত ডাগ-আউটের দিকে) দেখান। তারপর সজোরে বুকে ঘুষি মারেন। সেইসময় বিরাটকে কিছু বলতেও দেখা যায়। তারপর ব্যাটের হ্যান্ডেলটা মাঠের বাইরের দিকে তাক করেন। তখনও বিরাটের আগ্রাসী রূপ ধরা হবে। যিনি ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন।
আর বিরাট কেন সেই আগ্রাসী সেলিব্রেশন করলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়। বিশেষত আজ আইপিএলের ইতিহাসে ৪৭ তম অর্ধশতরান করেন বিরাট (পাঁচটি শতরানও করেছেন)। এবারের আইপিএলেও ইতিমধ্যে একাধিক অর্ধশতরান করে ফেলেছেন। তারপরও বিরাট যে চূড়ান্ত আগ্রাসী সেলিব্রেশনে মেতে ওঠেন, সেটা আদতে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডুলের জন্য ছিল বলে মত অনেকের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)