ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইপিএল পয়েন্ট টেবিলঃ শীর্ষে রাজস্থান, দেখে নিন দিল্লি ও কলকাতার অবস্থান
গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএলের ১৬ তম আসর। ইতিমধ্যে শেষ হয়েছে এই আসরের ১৯টি ম্যাচের খেলা। শুধু মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বাদ দিয়ে সব দলই ইতিমধ্যে চারটি করে ম্যাচ খেলে ফেলেছে।
তবে একাধিক দলের পয়েন্ট আবার সমান। লড়াই চলছে নেট রান রেটে। প্রায় প্রতিটি ম্যাচের শেষেই লিগ টেবিলে পাল্টে যাচ্ছে দলগুলির জায়গা। দেখে নেওয়া যাক শুক্রবারের ম্যাচের শেষে কোন দল রয়েছে কত নম্বরে।
আসরের অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্সকে ২৩ রানে হারিয়ে দেয় সানরাইজার্স হায়দরাবাদ। ইডেনে সেই ম্যাচ জিতে হায়দরাবাদ উঠে এল সাত নম্বরে। তাদের নীচে রয়েছে বেঙ্গালুরু, মুম্বই এবং টানা ৪ ম্যাচ হারা দিল্লি ক্যাপিটালস। বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসিরা এখনও পর্যন্ত একটি ম্যাচ জিতেছে। ২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে তারা। পাঁচ বারের আইপিএলজয়ী রোহিত শর্মারাও পেয়েছে ২ পয়েন্ট। নবম স্থানে রয়েছে তারা। কিন্তু চারটি ম্যাচ খেলে একটি জিততে পারেনি দিল্লি। তারা রয়েছে সবার নীচে।
লিগ শীর্ষে রাজস্থান রয়্যালস। চার ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে তারা। রান রেটে বিচারে রাজস্থান শীর্ষে। দ্বিতীয় স্থানে লখনউ সুপার জায়ান্টস। তাদের ৬ পয়েন্ট। একই পয়েন্ট রয়েছে গুজরাত টাইটান্সের। শুক্রবার জিততে পারলে কলকাতার কাছে সুযোগ ছিল শীর্ষে উঠে আসার। কিন্তু হেরে গিয়ে চতুর্থ স্থানেই রইল তারা। চার ম্যাচে ৪ পয়েন্ট কলকাতার। চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংসেরও একই পয়েন্ট। চেন্নাই রয়েছে পঞ্চম স্থানে এবং পঞ্জাব ষষ্ঠ স্থানে রয়েছে।
দিল্লির অনুশীলনে গিয়ে নিজের শরীরের হাল জানালেন পন্থ, কী বললেন ভারতীয় উইকেটকিপার?শনিবার আইপিএলে দু’টি ম্যাচ রয়েছে। বেঙ্গালুরু এবং দিল্লি খেলবে দুপুরে। পরের ম্যাচ লখনউ এবং পঞ্জাবের। এই দুই ম্যাচের শেষে আবার পাল্টে যাবে লিগ টেবিল।

পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)