ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ অনুশীলনে হাজির পন্ত
গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএলের ১৬ তম আসর। এবারের আসরে নিজেদের পাঁচ নম্বর ম্যাচে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে টানা চার ম্যাচ হারা দিল্লি ক্যাপিটালস। শুক্রবার গতকাল ১৪ এপ্রিল শুক্রবার একেবারে বেঙ্গালুরুতে দিল্লি ক্যাপিটালস স্কোয়াডে গিয়েছিলেন ঋষভ পন্ত। যার অন্যতম কারণ নিজের দলকে উৎসাহ দিতে। টানা চার ম্যাচ হেরে একেবারে কোণঠাসা দশা দিল্লির। পন্তের উপস্থিতি নিঃসন্দেহে কিছুটা অনুপ্রাণিত করতে পারে দলকে।
আইপিএলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করা একটি পোস্টে, আহত ডিসি প্লেয়ারকে দিল্লি স্কোয়াডের বিভিন্ন সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। সেই সঙ্গে প্লেয়ারদের উৎসাহিতও করেছেন পন্ত।
প্রসঙ্গত, গত সপ্তাহেই পন্ত গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। পন্তকে সাদা শার্ট ও হাফপ্যান্ট পরে মাঠে দেখা গিয়েছিল। তাঁর ডান হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা ছিল। তিনি টিম মালিকদের বক্সে বসে ম্যাচ দেখেন। তবে সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, হেরে যায় দিল্লি। এ বার আরসিবি-র বিরুদ্ধে তারা জয়ে ফিরতে মরিয়া হয়ে রয়েছে।
এ বার আরসিবি ম্যাচের আগে সোজা বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন পন্ত। হাজির হন টিমের অনুশীলনে। হাসিমুখে তাঁকে দেখা গিয়েছে। তবে তিনি ক্রাচে ভর করে দিল্লির অনুশীলনে এসেছিলেন। নিজে কবে মাঠে নামতে পারবেন, জানা নেই।
গত বছর ৩০ ডিসেম্বর ভোররাতে দিল্লি-দেরাদুন হাইওয়েতে একটি রোড ডিভাইডারের সঙ্গে তার গাড়ি ধাক্কা লেগে তাতে আগুন ধরে যায়। ভারতের তারকা উইকেট-রক্ষক ব্যাটসম্যান তার সতর্কতার কারণে তাঁক গাড়ি বেরিয়ে এসে নিজের প্রাণ বাঁচান। তবে গুরুতর ভাবে জখম হন তিনি। ডিভাইডারে ধাক্কা লেগে গাড়িটিতে আগুনে ধরে যায়।অল্পের জন্যই প্রাণে বেঁচে গিয়েছিলেন পন্ত। তাঁর বেশ কিছু অস্ত্রোপচার করতে হয়েছে। তিনি এখন ধীরে ধীরে সেরে ওঠার পথে। সেই কারণে দলের সঙ্গে এসে সময় কাটাচ্ছেন পন্ত। দলকে উৎসাহিতও করছেন।
এ দিকে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লির ব্যর্থতার পিছনে আসল কারণটি ধরে ফেলেছেন। তাঁর মতে, তরুণদের নিয়ে গঠিত দলকে প্রয়োজনীয় সময় দিতে হবে। ছন্দ পেতে একটু সময় লাগবে দিল্লির। প্রাক্তন ভারত অধিনায়করে দাবি, ‘হারটা সব সময়েই কষ্টের হয়। বিশেষ করে ২০১৯ সাল থেকে এই দলটি যেভাবে খেলছে, তার পর এ রকম ভাবে টানা চার ম্যাচে হার নিঃসন্দেহে বড় ধাক্কা। কিন্তু খেলাধুলায় এই জিনিসগুলো ঘটেই থাকে। যখন দল হারে, তখন এই বিষয়টি হজম করা সহজ হয় না। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটা আছে। এবং আমরা একটি ভালো দল উঠতে, সময় লাগছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)