ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য ভাবে শেষ হলো পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টি-২০ ম্যাচ, দেখেনিন ফলাফল
চলছে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। লাহোরে শুরু হয় সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৮ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ১৮ রানের খরচায় ৪ উইকেট শিকার করে যে জয়ের নায়ক হারিস রউফ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান অবশ্য পূর্ণ ২০ ওভার খেলতে পারেনি। ১ বল বাকি থাকতে গুটিয়ে যাওয়ার আগে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৮২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করে করেন ফখর জামান ও সাইম আইয়ুব। ফখর ৩৪ বলে চারটি চার ও দুটি ছক্কা এবং সাইম ২৮ বলের মোকাবেলায় ছয়টি চার ও দুটি ছক্কা হাঁকান।
এছাড়া ফাহিম আশরাফ ১৬ বলে ২২ ও ইমাদ ওয়াসিম ১৩ বলে ১৬ রান করেন। হারিস ৫ বলে করেন ১১ রান। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি তিনটি উইকেট শিকার করেন, গড়েন হ্যাটট্রিকের কীর্তি। পৃথক ২ ওভারের টানা ৩ বলে সাজঘরে ফেরান শাদাব খান, ইফতিখার আহমেদ ও শাহীন শাহ আফ্রিদিকে।
জয়ের লক্ক্যে খেলতে নেমে পাকিস্তানকে শুরুতেই সাফল্য এনে দেন শাহীন শাহ আফ্রিদি, জামান খান ও ফাহিম আশরাফ। এরপর শুরু হারিস রউফের তাণ্ডব। একে একে চারটি উইকেট শিকার করেন তিনি, মাত্র ১৮ রানের খরচায়। শেষপর্যন্ত নিউজিল্যান্ড গুটিয়ে যায় ৯৪ রানে, ১৫.৩ ওভারে।
কিউইদের পক্ষে মার্ক চ্যাপম্যান ৩৪ ও অধিনায়ক টম ল্যাথাম ২০ রান করেন। পাকিস্তানের পক্ষে হারিস চারটি এবং ইমাদ ওয়াসিম দুটি উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)