ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

বিসিবির নির্বাচক পদে নিয়োগ পেলেন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান

২০২৩ এপ্রিল ১৪ ১৫:০১:১৮

বিসিবির নির্বাচক পদে নিয়োগ পেলেন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান

বাংলাদেশ চক্রিকেট ইতিহাসে অনূর্ধ্ব ১৪ থেকে অনূর্ধ্ব ১৯ পর্যন্ত বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন বাংলাদেশ সাবেক তারকা ক্রিকেটার মেহেরাব হোসেন অপি। বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্বে আছেন আরও চারজন। তারা হলেন- হান্নান সরকার, সাজ্জাদ আহমেদ শিপন, হাসিবুল হাসান শান্ত ও এহসানুল হক সেজান।

নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়ার কথা রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন অপি নিজেই। গতকাল ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে তিনি মুঠোফোনে বলেন, ‘আমি অনূর্ধ্ব ১৪ থেকে ১৯ সবগুলো দলের নির্বাচক হিসেবেই কাজ করব।’

আপাতত এক বছরের জন্য দায়িত্ব পেয়েছেন অপি। প্রতি বছর চুক্তি নবায়নের কথা জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। এর আগে, বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন অপি। এছাড়া, সহকারী কোচ হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন।

১৯৯৮ থেকে ১৯৯৩ পর্যন্ত অপি জাতীয় দলের হয়ে খেলেন। এ সময় ৯ টেস্টে ২৪১ রান ও ১৮ ওয়ানডেতে ৪৪৯ রান করেন। এছাড়া ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১৮০৫ ও ৬৮টি লিস্ট এ ম্যাচে ১৫৭৫ রান করেন অপি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ