ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এই কারণে লিটনকে খেলাতে পারে কেকেআর
আইপিএল ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার লিটন দাস। এই আসরের শুরু থেকে খেলতে না পারলেও দেশের হয়ে খেলা শেষ করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে যোগ দিয়েছেন টাইগার ওপেনার।
টাইগার এই ক্রিকেটার লিটন কুমার দাস ইতোমধ্যে কলকাতায় সতীর্থদের সঙ্গে দলীয় অনুশীলন করছেন। ১৪ এপ্রিল শুক্রবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কেকেআরের জার্সিতে একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন টাইগার এই ওপেনার।
কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ১৬ তম আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। এর মধ্যে পাঁচ বিদেশি ক্রিকেটারকে খেলিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এদের মধ্যে এক ওপেনার, দুই অলরাউন্ডার এবং দুই পেসার খেলিয়েছে দলটি। এই পাঁচ ক্রিকেটার ছাড়াও বিদেশি কোটায় কেকেআর শিবিরে রয়েছে জেসন রয় ও লিটন দাস। সব মিলিয়ে এই সাতজনের মধ্যেই লড়াইটা হবে।
তবে টাইগার ওপেনার লিটনের মূল লড়াইটা হবে রহমানুল্লাহ গুরবাজ ও জেসন রয়ের সঙ্গে। যদিও আফগান উইকেট-কিপার ব্যাটার গুরবাজ এরই মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন। এক ফিফটিসহ ৩১ দশমিক ৩৩ গড় এবং প্রায় ১৩০ স্ট্রাইক রেটে করেছেন ৯৪ রান।
লিটনের আরেক প্রতিদ্বন্দ্বী রয়। এখন পর্যন্ত আইপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন রয়। ১৩ ম্যাচে ২৯ দশমিক ৯১ গড়ে করেছেন ৩২৯ রান, স্ট্রাইক রেট ১২৯ দশমিক ২।
তবে সাম্প্রতিক ফর্মের বিচারে তাদের থেকে এগিয়েই থাকছেন লিটন। ঘরের মাঠে সবশেষ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন এই উইকেট-কিপার ব্যাটার।
এদিকে আরও একটি কারণে লিটনের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। এখন পর্যন্ত কেকেআরের হয়ে তিনজন দেশি ক্রিকেটার ওপেন করেছেন। ওপেনার মানদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার ও নারায়ণ জাগাদিসনের কেউই দুই অঙ্কের কোটা পাড় করতে পারেননি। তাই ওপেনিংয়ের ভীতি মজবুত করতে লিটনের সুযোগ মিলতেই পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)