ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
একাধিক পরিবর্তন নিয়ে আইরিশদের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা
বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসে চতুর্থ ম্যাচ খেলেছে তস্ত ক্রিকেট ক্রিকেট ইতিহাসের নতুন এই দল আয়ারল্যান্ড। তবে সফরের একমাত্র সেই টেস্টে আইরিশদের বিপক্ষে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই ৭ উইকেটে জয় তুলে নেয় সাকিব বাহিনি।
বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ শেষে আইরিশদের সামনে নতুন মিশন। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে আইরিশরা। নতুন এই দলের বিপক্ষে এবার চমক রেখে সেই সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।
আগামী ১৬ এপ্রিল রোববার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট বলে জানা যায়। এই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথমবারের মতো সাদা পোশাকে ডাক পেয়েছেন লেগ স্পিনার দুশান হেমান্থ। এ ছাড়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ উইকেট-রক্ষক ব্যাটার নিরোশান ডিকওয়েলা। তার পরিবর্তে দীর্ঘ ৬ বছর পর ডাক পেয়েছেন সাদিরা সামারাবিক্রমা।
এ ছাড়া কিউইদের বিপক্ষে খেলা সবশেষ টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন কাসুন রাজিথা, লাহিরু কুমারা এবং ওশাদা ফার্নান্দো। তবে আইরিশদের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় থাকবেন একাধিক লঙ্কান তরুণ।
শ্রীলঙ্কার টেস্ট দল : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিশান মাদুশকা, সাদিরা সামারাবিক্রমা (উইকেটকিপার), রমেশ মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, দুশান হেমান্থ, লাসিথ অ্যাম্বুলদেনিয়া, আসিথা ফার্নান্দো, মিলান রত্নায়েকে এবং বিশ্ব ফার্নান্দো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)