ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এক ম্যাচে ৬ টি রেকর্ড ভাঙলো পাঞ্জাব কিং
গত ৩১ তারিখ থেকে শুরু হাওয়া আইপিএলের ১৬ তম আসর বেশ জমে উঠেছে , এই সপ্তাহের থ্রিল যেন একেবারেই কমার নাম নিচ্ছে না। এই আসরে সপ্তাহের প্রথম দিন থেকেই লাস্ট ওভার ফিনিশ দেখা যাচ্ছে। এই কারণে আইপিএলের এবারের আসরকে অনেকটা চমকপ্রদ করে তুলেছে।
গতকাল এই আসরের ১৮ তম ম্যাচে পাঞ্জাব দলের মুখোমুখি হয়েছিল ১৫ তম আসরের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্স। পাঞ্জাবের ঘরের মাঠেই দুই দল সামনাসামনি হয়েছিল যেখানে অধিনায়ক হার্দিক পান্ডিয়া টসে জেতেন ও ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। মোহালিতে শক্তিশালী গুজরাট বোলারদের অসাধারণ বোলিং ও শুভমান গিলের দায়িত্ব নিয়ে ব্যাটিং গুজরাটকে তাদের তৃতীয় জয় এনে দিল এই সিজিনে।
এই দি শুরুতেই টস জিতে প্রথমে ফিল্ডিং করতে এসে পেসার মোহাম্মদ শামি প্রথম ওভারেই প্রভাসিমরান সিংকে শূন্য রানে প্যাভিলিয়নে পাঠান। এরপর প্রতিপক্ষ পাঞ্জাব দলের অধিনায়ক শিখর ধাওয়ানকে কম রানেই প্যাভিলিয়নে পাঠিয়ে দেন জশুয়া লিটিল। এমনকি পাঞ্জাবের দুই পাওয়ার হিটার ম্যাথিউ শর্ট ও ভানুকা রাজাপাকসের মধ্যে একটি পার্টনারশিপ গড়ে উঠলেও মিডিলওভারের রাজা রশিদ খান তাদের জুটি ভেঙে দেন। ২৪ বলে ছয়টি চার ও ১ টি ছক্কা হাঁকিয়ে বিদায় নেন ম্যাথিউ শট।
তৈরি হলো নতুন রেকর্ড :
১০০ – কাগিসো রাবাদা আইপিএলে ১০০ উইকেট পূর্ণ করেছেন, এই কীর্তি অর্জনকারী দ্রুততম বোলার ও হয়ে উঠেছেন তিনি। তিনি এই মাইলফলক পূর্ণ করতে মাত্র ৬৪ টি ম্যাচ নিয়েছিলেন, লাসিথ মালিঙ্গার রেকর্ডকে (৭০ ম্যাচ) তিনি ছাড়িয়ে গেছেন।
১ – শুভমান গিল (৬৬৬) গুজরাট টাইটান্স-এর হয়ে ৬০০ রান পূর্ণ করেন, প্রথম গুজরাট টাইটান্স-দলের ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি অর্জন করলেন।
২৮ – রশিদ খান মহম্মদ শামিকে টপকে আইপিএল-এ গুজরাট টাইটান্স-এর হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারী হয়ে উঠলেন, তার ঝুলিতে আছে ২৮ টি উইকেট।
১১ – গুজরাট টাইটান্স আইপিএলে তাড়া করতে গিয়ে ১২ টি ম্যাচের মধ্যে ১১ টি জিতেছে।
৪৭ – আরশদীপ সিং পাঞ্জাব কিংসের হয়ে পঞ্চম শীর্ষ উইকেট শিকারি হয়ে উঠলেন, তিনি দলের হয়ে ৪৭ টি উইকেট নিয়েছেন। এর পাশাপাশি, শীর্ষে পীযূষ চাওলা (৮৪), সন্দীপ শর্মা (৭৩), অক্ষর প্যাটেল (৬১) এবং মহম্মদ শামি (৫৮) ও ইরফান পাঠান (৪৭) উইকেট রয়েছে।
২৭- মোহালির আইএস বিন্দ্রা পিসিএ স্টেডিয়ামে এটি পাঞ্জাব দলের ২৭ তম হার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)