ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

কেকেআরের গোপন তথ্য জেনে ফেলেছেন হায়দরাবাদের অধিনায়ক মার্করাম

২০২৩ এপ্রিল ১৪ ১১:২২:৩২

কেকেআরের গোপন তথ্য জেনে ফেলেছেন হায়দরাবাদের অধিনায়ক মার্করাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসরের ১৯ তম মাচে আজ ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে খেলতে নামার আগে বেশ আত্মবিশ্বাসী সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক আইডেন মার্করাম। সমীহ করলেও কলকাতা নাইট রাইডার্সকে ভয় পাচ্ছেন না এই ক্রিকেটার। তার কারণ, কলকাতা নাইট রাইডার্সের গোপন কথা নাকি তিনি জেনে ফেলেছেন। সেই অনুযায়ী পরিকল্পনাও তৈরি করে ফেলেছেন তাঁরা।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামার আগের দিন সাংবাদিক বৈঠকে মার্করাম বলেন, ‘‘জানি ওরা আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। ওদের দিনে ওরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিন্তু আমরাও আমাদের শক্তি জানি। সেই হিসাবে আমরা খেলব। ওরা যাতে ডেথ ওভারে বেশি রান না করতে পারে সে দিকে বিশেষ ভাবে নজর দিচ্ছি।’’

৪০ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা! শুক্রবার ইডেনে ম্যাচের সন্ধ্যায় কেমন থাকবে আবহাওয়া?আগের দু’টি ম্যাচেই ২০০ রানের বেশি করেছে কেকেআর। তাই কলকাতার ব্যাটারদের বিরুদ্ধে আলাদা করে পরিকল্পনা করতে হয়েছে হায়দরাবাদকে। রিঙ্কু সিংহ, শার্দূল ঠাকুরদের আটকে রাখার মতো বোলিং লাইন আপ তাঁদের আছে বলে জানিয়েছেন মার্করাম। তিনি বলেন, ‘‘আমাদের দলে ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ বোলার রয়েছে। সঙ্গে উমরান মালিকের পেস ও মার্কো জানসেনের বাঁ হাতি বোলিং রয়েছে। আশা করছি ওদের আটকে রাখতে পারব।’’

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে হায়দরাবাদের নায়ক হয়ে উঠেছিলেন রাহুল ত্রিপাঠি। তিনি আবার প্রাক্তন নাইটও বটে। রাহুলের কাছ থেকে অনেক তথ্য তাঁরা পেয়েছেন বলে জানিয়েছেন মার্করাম। হায়দরাবাদের অধিনায়ক বলেন, ‘‘রাহুল আমাদের অনেক কিছু বলেছে। প্রতিপক্ষের ক্রিকেটার দলে থাকার এটাই সুবিধা। সেই সব তথ্য নিয়ে আমরা পরিকল্পনা করেছি। আশা করছি মাঠে কাজে লাগাতে পারব।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ