ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

শেষ ওভারেই শেষ হল গুজরাট-পাঞ্জাবের ম্যাচ, জেনে নিন ফলাফল

২০২৩ এপ্রিল ১৪ ০৩:২৬:১২

শেষ ওভারেই শেষ হল গুজরাট-পাঞ্জাবের ম্যাচ, জেনে নিন ফলাফল

গত ৩১ মার্চ থেকে শুরু হওয়া ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিমধ্যেই দারুণ ভাবে জমে উঠেছে। ১৬ তম এই আসরে ১৮ তম ম্যাচে আজ ১৩ এপ্রিল আসরের অন্যতম শক্তিশালী দল পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছে গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটেন্স।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্স। সেই সুবাদে পাঞ্জাব কিংসেকে আগে ব্যাট করতে হয়। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ঘরের মাঠে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে।

এর পরে দিল্লি ক্যাপিটালসকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে দেন এইপিএলে দারুন তুঙ্গে থাকা হার্দিক পান্ডিয়ারা দলকে। তবে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে কেকেআরের কাছে শেষ ওভারের থ্রিলারে হারের মুখ দেখতে হয় টাইটানসকে। আমদাবাদে ম্যাচের শেষ ৫ বলে ৫টি ছক্কা মেরে রিঙ্কু সিং জয় ছিনিয়ে নেন গুজরাটের কাছ থেকে।

সেই ধাক্কা সামলে উঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার অ্যাওয়ে ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে সম্মুখসমরে। কেকেআর ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জোড়া জয় দিয়ে আইপিএলের নতুন মরশুম শুরু করে পঞ্জাব। তবে নিজেদের তৃতীয় ম্যাচে শিখর ধাওয়ানরা পরাজিত হন সানরাইজার্স হায়দরাবাদের কাছে। সেদিক থেকে জয়ে ফেরার চ্যালেঞ্জ নিয়েই ঘরের মাঠে গুজরাটের মহড়ায় প্রীতি জিন্টার দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর পাঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেন। ফলে গুজরাটের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রান। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট ১৯.৫ ওভারে ৪ উইক্ত হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেন। ফলে গুজরাট ৬ উইকেটের বিশাল জয় পান।

পঞ্জাবের প্রথম একাদশঃ

প্রভসিমরন সিং, শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), ম্যাথিউ শর্ট, ভানুকা রাজাপক্ষে, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, ঋষি ধাওয়ান ও অর্শদীপ সিং।

গুজরাটের প্রথম একাদশঃ

ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমন গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, মহম্মদ শামি, মোহিত শর্মা ও জোশ লিটল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ