ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

অবাক ক্রিকেট বিশ্বঃ শূন্য রানে করেও ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ সূর্যকুমার

২০২৩ এপ্রিল ১৩ ১৭:৫৩:২২

অবাক ক্রিকেট বিশ্বঃ শূন্য রানে করেও ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ সূর্যকুমার

ভারতের অন্যতম তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, যিনি তার দ্রুত ব্যাটিং ও মাঠের সব দিকে হিট করার কারণে ‘মিস্টার 360’ খেতাব পেয়েছেন ক্রিকেট বিশ্বে। তবে এখন পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসরে ব্যাট হাতে ফ্লপ হয়েছেন।

আসরের অন্যতম শক্তিশালী দল মুম্বই ইন্ডিয়ান্সের তারকা খেলোয়াড় তিনটি ম্যাচে মাত্র ১৬ রান করতে পেরেছেন। তিনি রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এর বিরুদ্ধে ১৫ এবং চেন্নাই সুপার কিং-এর বিরুদ্ধে ১ রান করেছিলেন। একই সময়ে গতকাল মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে গোল্ডেন ডাক আউট হন সূর্য। এদিনের ম্যাচে প্রথম বলেই মুকেশ কুমারের ফাঁদে পড়েন তিনি। তবে শূন্য রানে আউট হয়েও ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়েছিলেন সূর্যকুমার যাদব।

আসলে, এমআই-এর ড্রেসিংরুম থেকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার পেয়েছিলেন সূর্য। চোট পেয়েও মাঠে নামার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। জানিয়ে দেওয়া যাক, দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে ১৭তম ওভারে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েছিলেন সূর্যকুমার যাদব। তিনি অক্ষর প্যাটেলকে বাউন্ডারিতে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন। এরপর বলটি তাঁর মুখে লাগে এবং সে বড় আঘাত পাওয়া থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। চোট পাওয়া মাত্রই সূর্য তৎক্ষণাৎ প্যাভিলিয়নে ফিরে গেলেও ব্যাটিংয়ে ফিরে আসেন।

ম্যাচের পর সূর্যের সাহস ও চেতনার প্রশংসা করা হয়। প্রধান কোচ মার্ক বাউচার এবং ফ্র্যাঞ্চাইজির কর্ণধার নীতা আম্বানি সূর্যের প্রশংসা করেছেন। সূর্যের জন্য এমআই-এর ড্রেসিংরুম করতালিতে মুখরিত হয়ে ওঠে। এমআই বুধবার ড্রেসিং রুমের একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে নীতা আম্বানি বলেছেন, ‘সূর্য যে সাহস এবং সংকল্প দেখিয়েছে তা প্রশংশনীয়। ইনজুরি কাটিয়েও মাঠে ফিরেছেন তিনি। ম্যাচের তৃতীয় খেলোয়াড় তিনি।’ একইসঙ্গে বাউচার বলেন, ‘সূর্য চোট পেয়েছেন, তার পর চোখ ফুলে গেছে। তিনি বরফ লাগালেন। আমরা ভেবেছিলাম আমরা সূর্যকে অর্ডার নামিয়ে পাঠাতে পারি। কিন্তু তিনি আমার কাছে এসে বললেন আমি চার নম্বরেই যাব।’

DC বনাম MI ম্যাচের কথা বলতে গেলে, রোহিত ব্রিগেড ৬ উইকেটে জিতেছে। শেষ বলে জয় পায় মুম্বই। ১৭৩ রানের টার্গেট পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। ৬টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। ১৬ তম মরশুমে MI এর এটা প্রথম জয়। প্রথম দুই ম্যাচে তাঁকে হারের মুখে পড়তে হয়েছে। মুম্বইয়ের চতুর্থ লড়াই হবে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। ১৬ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ