ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
কেকেআরে যোগ দিয়ে প্রথম ভিডিও বার্তায় মুখ খুললেন লিটন
এইবারই প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি অন্যতম সেরা ওপেন ব্যাটার লিটন দাস। টুর্নামেন্টের শুরু থেকে খেলতে না পারলেও দেশের হয়ে খেলা শেষ করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে যোগ দিয়েছেন বর্তমান সময়ে দারুন ফর্মে থেকে টাইগার ওপেনার।
দলে যোগ দেওয়ার পরে ইতোমধ্যে কলকাতায় সতীর্থদের সঙ্গে দলের সাথে অনুশীলন করছেন লিটন দাস। আগামীকাল ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কেকেআরের জার্সিতে একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন এই টাইগার ওপেনার।
গত ১২ এপ্রিল বুধবার লিটনকে নিয়ে কেকেআর ফ্রাঞ্চাইজি তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে ৪৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি আপলোড হাওয়ার পরে নেট দুনিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে কলকাতা দলের সঙ্গে যোগ দেন লিটন। বিমানবন্দরে এক ভক্ত লিটনের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় সেই ভিডিওতে।
ভিডিও বার্তায় লিটন বলেন, 'অনেক ভালো লাগছে। এটার জন্য অপেক্ষায় ছিলাম কখন কেকেআরে আসবো। যখন যোগ দিলাম তখন জানতে পারলাম যে কঠিন একটা ম্যাচ জিতেছে কলকাতা। বাংলাদেশ দলও এখন ভালো খেলছে। ২-৩ বছর আগে থেকেই আমরা পরিকল্পনা করেছিলাম, আমরা এখন সফল হচ্ছি। এটা ভালো যে আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছি। কেকেআরে এসে আমি সৌভাগ্যবান।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)