ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
"আমি আমার বোলিং নিয়ে পুরোপুরি খুশি না"
ইনজুরি হোক কিংবা অফ ফর্ম দুটোর যেকোনো একটি কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাহিরে রয়েছে দেশের অন্যতম পেস বোলার সাইফুদ্দিন। এই তারকা ক্রিকেটার জাতীয় দলের জার্সি শেষবার গায়ে তুলেছিলেন গত বছরের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে। ওয়ানডে ফরম্যাটে অপেক্ষাটা আরও দীর্ঘ।
শেষবার তিনি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর টাইগার এই পেসার সাইফউদ্দিনের জীবনে অনেক কিছুই ঘটেছে, বসেছেন বিয়ের পিঁড়িতেও। ধীরে ধীরে ফর্মেও ফিরছেন এই পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ওভারপ্রতি ৩.৭৮ গড়ে রান দিয়ে ১৭ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় আছেন তৃতীয় স্থানে। আবাহনীর হয়ে খেলা এই ক্রিকেটার অবশ্য বলছেন, উন্নতির জায়গা আছে আরও।
বুধবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভালোর তো কোনো শেষ নেই। আমি আমার বোলিং নিয়ে পুরোপুরি খুশি না। আরও ভালো করতে পারলে আরও ভালো লাগবে। যেহেতু আরও পাঁচ-ছয়টা ম্যাচ আছে, সুপার লিগে সবমিলিয়ে। এজন্য চেষ্টা করবো একটা চার বা পাঁচ উইকেট নিতে। ’
‘টুর্নামেন্ট শেষে যেন ২৫-৩০ উইকেট পাই, ওই প্রস্তুতি নিচ্ছি। শেষ দুই-তিনটা ম্যাচ কঠিন পেসারদের জন্য, প্রথম এক-দুই ওভার পর আর খুব বেশি কিছু করার থাকে না পেসারদের। তারপরও কঠিন পরিস্থিতি মানিয়ে নেওয়ার জন্য যেটা করা দরকার সেটা নিয়ে ভাবছি। ’
তীব্র গরম পড়ছে পুরো দেশে, এর মধ্যে আছে রোজাও। এমন সময় প্রিমিয়ার লিগ খেলা সাইফউদ্দিন নিয়ে বলেন, ‘গরমে তো আগেও খেলেছি। রোজা এবং খেলা দুটিই গুরুত্বপূর্ণ। দুটাই সামঞ্জস্য করে রাখতে হচ্ছে। কিছুটা চ্যালেঞ্জিং। তারপরও উপভোগ করছি। ’
সাইফউদ্দিনের জন্য সবসময়ই বড় বাধা হয়ে এসেছে চোট। যখনই ভালো করতে শুরু করেছেন, তখনই ছিটকে গেছেন। ফেনীর এই ক্রিকেটারও বলছেন, তার সবচেয়ে বড় প্রতিপক্ষ চোট। যদিও জানিয়েছেন, তৈরি আছেন ঘুরে দাঁড়াতেও।
তিনি বলেন, ‘জীবনে তো উত্থান-পতন থাকে। এটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবসময় চেষ্টা থাকে ফিট থাকা। যদি ফিট থাকি, আমি পারফর্ম করবো। আমার সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে ইনজুরি। এটা যতদিন ভালো থাকবে...আমি এখন পুরোপুরি সুস্থ এবং ফিট আমি মনে করি। যদি কন্টিনিউ খেলতে থাকি, ইনশাল্লাহ সুযোগ আসবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)