ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইপিএল না খেলায় সাকিব-তাসকিনদের ক্ষতিপূরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন বিসিবি
গত ৩১ মার্চ থেকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ১৬ তম আসরে বাংলাদেশের তিন ক্রিকেটের খেলার কথা ছিল। কিন্তু দুই জন লিটন ও মুস্তাফিজ খেলতে গেলেও সাকিব এক হাসান যাননি। পারিবারিক কারণ দেখিয়ে চলতি মৌসুমে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন বাংলাদেশ টি-টোয়েন্টি টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
এদিকে গত বছরের মতো এবারও বিশ্বমানের এই ঘরোয়া ক্রিকেট আসর আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ পেস ইউনিটের সবচেয়ে শক্তিশালী পেসার তাসকিন আহমেদ। যে কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তারা। তাই তাদের সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ বিষয়ে দেশের ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দেশীয় এক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘গতবারের মতো এবারও তাসকিনের আইপিএলে খেলার সুযোগ ছিল। তাসকিন যেতে পারেনি। সে যেহেতু অ্যাভেইলেভল না, এ কারণে এটা সে আগেই জানিয়ে দেয়।’
একইসঙ্গে লিটনের কলকাতার হয়ে খেলা প্রসঙ্গে জালাল বলেন, ‘সে ইতোমধ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছে, যদিও সব ম্যাচ খেলতে পারবে না। সাকিব যাচ্ছে না, সেটিও চিঠি দিয়ে জানিয়েছে। এসব বিষয়ে বিসিবি পরিচালকদের সঙ্গে আলোচনা করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন।’
আইপিএলে খেলার সুযোগ থাকা সত্ত্বেও সাকিব-তাসকিন না যাওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে বলে মনে করেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘তারা যেহেতু আর্থিক বিষয়াদি ছাড় দিয়েছে, তাই এখানে আমাদের করণীয় কী সে ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমরা কখনো তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না। আমাদের সবসময় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে, পাশাপাশি তাদের স্বার্থটাও দেখা আমাদের দায়িত্ব। হয়তো পুরো ক্ষতিপূরণ আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। তবে, যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব। এখন দেখা যাক তাদের জন্য আমরা কী করতে পারি।’
তবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়ে সাকিবরা কিছু দাবি করেননি বলে জানিয়েছেন জালাল ইউনুস। এই বিষয়ে তিনি আরও বলেন, ‘যেহেতু তারা আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু দাবি করেনি, তবে আমরা বুঝেছি যে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এরপরই আমরা এমন সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নিয়েছি।’
এক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ লাখ টাকার মতো পেতে পারেন টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। এছাড়া তাসকিন এবং লিটন পেতে পারেন ১৫ লাখ টাকা করে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও টাকার অঙ্কের কথা জানা যায়নি। তবে বিসিবির তরফ থেকে আর্থিকভাবে ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়া হবে এটা নিশ্চিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)