ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
টানা ৪ ম্যাচ হেরে নতুন দুশ্চিন্তায় দিল্লি ক্যাপিটালস
ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেটের আসর ইন্ডিয়ান আইপিএল লীগের অন্যতম শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালসের হয়ে চার ম্যাচ খেলে তিনটিতে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। এখন পর্যন্ত আইপিএলের দ্বিতীয় সর্বাধিক রানের মালিক এই অজি ওপেনার। যদিও তার মন্থর স্ট্রাইক রেট সমালোচনার কারণ হয়েছে ক্রিকেট বিষয়ক নানা সমালোচক।
দিল্লি এখনও পর্যন্ত এবারের আইপিএলে কোনো জয়ের মুখ দেখেনি। দলের ব্যর্থতার অন্যতম কারণ ধরা হচ্ছে ওয়ার্নারের মন্থর স্ট্রাইক রেটে ব্যাটিং। ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান ও জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে তার সমালোচনা করেছেন। ওয়ার্নারের ব্যাটিং নিয়ে কেউ প্রশ্ন না তোলায় পাঠান কিছুটা অবাকই হয়েছেন।
তিনি বলেছেন, ‘ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়ে কেউ প্রশ্ন তুলছে না কেন? কম স্ট্রাইক রেট নিয়ে সে তো অনেক দিন খেলে যাচ্ছে।’ কিছুটা কৌতুকের ছলে ভারতীয় ধারাভাষ্যকার ভোগলে বলেছেন, ‘গ্রেট ডেভিড ওয়ার্নার রান করতে এতটা সংগ্রাম করছেন, তা দেখা মোটেই সহজ নয়। এই মুহূর্তে তাঁর ইনিংস দিল্লিকে ছন্দ ফিরে পেতে সাহায্য করছে না। অক্ষরের দুর্দান্ত ইনিংসেই দিল্লি ১৭২ রানের সংগ্রহ পেয়েছে।’
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরেছে দিল্লি। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে তারা ১৭২ রান করেছে। ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ৪৭ বলে ৫১ রানের ইনিংস। সেখানে অক্ষর প্যাটেল ৭ নম্বরে নেমে মাত্র ২৫ বলে ৫৪ রান তুলেছেন।
ফলে বোঝাই যাচ্ছে উইকেট আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বেশ উপযুক্তই ছিল। এর আগে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২০০ রান তাড়ায় ওয়ার্নার করেছিলেন ৫৫ বলে ৬৫। সেই ম্যাচে ওয়ার্নারের ১১৮ স্ট্রাইক রেটের ইনিংস কোনো কাজেই লাগেনি দিল্লির। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ হারের পর অক্ষর জানিয়েছেন অধিনায়কের ব্যাটিং নিয়ে তাদের মাঝেও কথা হচ্ছে।
তিনি বলেন, 'গত দুই তিন ম্যাচে উনি চেষ্টা করছে কিন্তু হচ্ছে না (দ্রুত রান), লাগছে না। এরকম সময়ে একজন ব্যাটার কি ভাবেন বুঝতে পারছি না। অ্যাঙ্কর রোল তখনই হবে যখন পৃথ্বী একদিক থেকে মারবে। উনার সামনে উইকেট পড়বে তখন হয়ত দুদিক থেকে মারা আদর্শ না। এই বিষয়ে আর কি বলব? (হাসি)। উনি চেষ্টা করছে, না লাগলে তো…।'
দিল্লির টিম ম্যানেজমেন্টে রয়েছেন রিকি পন্টিং, শেন ওয়াটসন ও সৌরভ গাঙ্গুলির মতো কিংবদন্তিরা। তারাই ওয়ার্নারের ব্যাটিংয়ের জড়তা কাটাতে চেষ্টা চালাচ্ছেন। অক্ষর বলেন, 'সবাই কথা বলছে তার সঙ্গে। রিকি (পন্টিং), (শেন)ওয়াটসন, দাদা (সৌরভ গাঙ্গুলি) সবাই কথা বলছেন এই নিয়ে। স্ট্রাইকরেট নিয়ে কি করা যায় এসব নিয়ে আলাপ হচ্ছে, ভিডিও দেখছেন। আমার মনে হয় সে এটা নিয়ে কাজ করছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)