ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইসিসি টেস্ট র্যাংকিং প্রকাশঃ দারুন চমক দেখালেন মুশফিক-সাকিবরা
কয়েকদিন আগে শেষ হয়েছে বাংলাদেশ বনাম আয়ারলান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট টেস্ট টিম ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় । এ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন দেশ সেরা নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এছাড়াও বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের কাঁপন ধরিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলামও। এজন্য সাদা পোশাকে সুখবর পেয়েছেন বাংলাদেশের এ তিন ক্রিকেটার।
আজ ১২ এপ্রিল বুধবার র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন তালিকায় টেস্টে পাঁচ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। পাশাপাশি এ ফরম্যাটে বোলিংয়ে অগ্রগতি হয়েছে সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামেরও।
নতুন র্যাংকিংয়ে দুই ধাপ পেছালেও বর্তমানে এখনো বাংলাদেশের সেরা অবস্থানে আছেন লিটন দাস। জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে পঞ্চদশ স্থানে আছেন এই উইকেটরক্ষর-ব্যাটার।
আইরিশদের বিপক্ষে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৮৭ রান করা সাকিবের উন্নতি এক ধাপ, আছেন ৩৮তম স্থানে। তিন ধাপ পিছিয়ে বেন ডাকেটের সঙ্গে যৌথভাবে ৪২তম স্থানে রয়েছেন তামিম ইকবাল।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। বোলারদের মধ্যে যথারীতি শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া তাইজুল দ্বিতীয়ভাগে নেন আরো চারটি। বাঁহাতি এই স্পিনার বোলারদের তালিকায় এগিয়েছেন ৩ ধাপ, আছেন বর্তমানে বাংলাদেশের সেরা অবস্থান ২০ নম্বরে।
ম্যাচে দুটি করে উইকেট নেন সাকিব ও মিরাজ। তবে র্যাংকিংয়ে তাদের হয়েছে উল্টো যাত্রা; তিন ধাপ এগিয়েছেন সাকিব, চার ধাপ অবনতি মিরাজের। দুইজনেই অবশ্য যৌথভাবে মার্কো ইয়ানসেনের সঙ্গে আছেন ২৬ নম্বরে।
বড় লাফ দিয়েছেন এবাদত হোসেন। ম্যাচে পাঁচ উইকেট নিয়ে এই পেসার এগিয়েছেন ১৫ ধাপ, আছেন ৬৭তম স্থানে। দুই ধাপ এগিয়ে ৯০ নম্বরে শরিফুল ইসলাম। শরিফুলের আগের দুই অবস্থানে যথাক্রমে খালেদ আহমেদ (৮৮, তিন ধাপ পিছিয়ে) ও তাসকিন আহমেদ (৮৯, দুই ধাপ পিছিয়ে)। টেস্ট অলরাউন্ডারের র্যাংকিংয়ে শীর্ষস্থানে আগের মতোই ভারতের রবীন্দ্র জাদেজা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)