ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ থেকে সুখবর পেল কলকাতার

২০২৩ এপ্রিল ১২ ১৪:৩৭:১৮

বাংলাদেশ থেকে সুখবর পেল কলকাতার

গত ৩১ মার্চ থেকে শুরু হাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে লিটন দাস এখন ভারপ্তে অবস্থান করছেন। তবে এই ঘরোয়া আসরের পুরোটা সময় খেলতে পারবেন না এই বাঙ্গালদেশী ক্রিকেটার। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সিরিজ থাকায় লিটন আইপিএলের জন্য এনওসি পেয়েছিলেন আগামী ২ মে পর্যন্ত। তবে এবার সেই ছুটির সঙ্গে আরও দুই দিন যোগ হচ্ছে।

গত ১০ এপ্রিল সোমবার বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে থাকা আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান পূর্বনির্ধারিত সময়েই দলের সঙ্গে যোগ দেবেন। এই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, 'লিটন দুই দিন ছুটি বাড়িয়ে নিয়েছে, মুস্তাফিজ সময় মত যোগ দেবে। এছাড়া নিক পোথাস যোগ দেবে ইংল্যান্ডে।'

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১২ এবং ১৪ মে। সফরে চারটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সেটি বাতিল করে তারা। যদিও সেখানে দুই বোর্ডেরই সম্মতি ছিল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ