ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে পাক পেসারদের নতুন পরামর্শ দিলেন উমর গুল
এই বছরের শেষের দিকে অর্থাৎ চলতি বছরের অক্টোবরের দিকে ভারতের মাটিতে বসতে চলেছে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের আসর। অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে বলে এখানে স্বাভাবিকভাবেই ফেভারিটদের তালিকায় রয়েছে পাকিস্তান।
ক্রিকেট বিশ্বে সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্টে পারফরম্যান্সও যথেষ্ট ভালো পাক বাহিনির। গত ২০২১ এবং ২০২২ সালে আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপে তারা যথাক্রমে সেমিফাইনালে এবং ফাইনালে প্রবেশ করেছিল। গোটা ক্রিকেট বিশ্বে ম্যাচ উপভোগ করেছিল। পাকিস্তানের অন্যতম শক্তি তাদের পেস বোলিং।
আর বিশ্বকাপের আগে যে এই বিভাগে বিশেষভাবে নজর দিতে হবে তা আরও একবার মনে করিয়ে দিলেন দেশের অন্যতম সেরা প্রাক্তন পেসার উমর গুল। পাক পেসারদের তরতাজা এবং চোটমুক্ত রাখতে ওয়ানডে বিশ্বকাপের আগে যে নির্দিষ্ট রোটেশন পলিসির প্রয়োজন রয়েছে তা জানিয়ে দিয়েছেন তিনি।
পিসিবি এবং নির্বাচকদের কাছে তাই নির্দিষ্ট রোটেশন পলিসি তৈরির আবেদন জানিয়েছেন পাকিস্তান্দের সাবেক ক্রিকেটার উমর গুল। এই মুহূর্তে জাতীয় সিনিয়র দলের অন্তর্বতীকালীন পেস বোলিং কোচও তিনি। গুলের মতে এই পলিসি থাকলে বিশ্বকাপের আগে চোটমুক্ত থাকতে পারবেন দলের পেসাররা। ফলে বিশ্বকাপে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাতে পারবে ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি পাকিস্তান।
বিশ্বকাপের প্রস্তুতি সারতে পাক দল লাগাতার সাদা বলের সিরিজ খেলবে সূচি অনুযায়ী। প্রথম সিরিজ তারা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা পাঁচ ম্যাচে ওয়ানডে সিরিজ খেলার পাশাপাশি খেলবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজও। ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে এই সিরিজ চলবে ৭ মে পর্যন্ত।
কিউয়িদের বিরুদ্ধে সিরিজ শেষে পাক দল খেলতে যাবে শ্রীলঙ্কাতে। সেখানে তারা খেলবে একটি দুই টেস্টের সিরিজ। বিশ্বকাপের আগেই আফগানিস্তানের বিরুদ্ধেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা রয়েছে পাকিস্তানের। এরপর প্রায় ১৫ বছর বাদে পাকিস্তানেই এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্টের।
এই পরিস্থিতিতে ক্রিকেট পাকিস্তানের সঙ্গে এক আলোচনায় উমর গুল জানিয়েছেন পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপের আগে যেহেতু তারা টানা ক্রিকেট খেলবে ফলে চোট আঘাতের সম্ভাবনাও থেকেই যাচ্ছে। তিনি বলেন 'আমারা সৌভাগ্যবান যে আমাদের হাতে এমন কিছু বোলার রয়েছে যারা ১৪০ কিমি প্রতি ঘণ্টা স্পিডে বল করতে পারে। তাদের যত্ন নিতে হবে আমাদের। নির্দিষ্ট রোটেশন পলিসি তৈরি করতে হবে ভারতে বিশ্বকাপের জন্য তাদেরকে ফিট রাখার জন্য। আমি নিশ্চিত যে পিসিবি এবং নির্বাচকরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবছেন।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)