ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইপিএল ইস্যুঃ প্রথম ২ ম্যাচেই ফ্লপ ১৭.৫ কোটি টাকার তারকা
বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার ক্যামেরন গ্রিন। সে ব্যাট হোক বা বল, এক জন পাকা অলরাউন্ডার। তিনি সব ক্ষেত্রেই অন্যতম একজন সেরা ক্রিকেটার। এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালসহ, অ্যাশেজ এবং ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। চলতি বছরে একাধির বড় আসরে খেলতে হবে অস্ট্রেলিয়াকে। যেখানে গ্রিনের ওপরে সবচেয়ে বেশি নির্ভর করবে অস্ট্রেলিয়া দল। এছাড়াও আগামী ছয় মাসে অস্ট্রেলিয়ার দলের হয়ে বড় ভূমিকা পালন করবেন তিনি।বর্তমানে তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। সেই ভাবে নজর কাড়তে পারেননি তিনি।
অরুণ জেটলি স্টেডিয়ামে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। মাঠে নামার আগে গ্রিনকে সচিন তেন্ডুলকরের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। মুম্বই ইন্ডিয়ান্সের একটি পোস্ট করা ভিডিওতে এটি দেখা গেছে। গ্রিন বলেন, মাস্টার ব্লাস্টার তাঁকে ব্যাটিং সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন। অজি ক্রিকেটার বলেন, ‘সচিন যখন কিছু বলে তা মন দিয়ে শুনতে হয়। সে আমাকে বলেছে, আমি যখন টেস্ট খেলব, তখন কিছুটা মাথা ঝুঁকে খেলব। যাতে বল গ্রাউন্ডে রেখে খেলতে সুবিধা হবে। এবং সাদা বলে ক্রিকেটে আমি ব্যাট খুলে খেলি। যার জন্য রান আসে।’ এছাড়াও গ্রিন জানা, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফ থেকে আইপিএলে খেলার বিষয়ে কোনও রকম নিষেধাজ্ঞা আসেনি। বিশেষ করে যেখানে ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে প্রশ্ন উঠেছে।
গ্রিন বলেন, 'অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনও অতিরিক্ত নির্দেশ আসেনি। ফলে আমার কোনও রকম সমস্যা হচ্ছে না। তবে সৌভাগ্যবশত একজন ক্রিকেটার চার ওভারই বল করতে পারে। এই মুহূর্তে আমার শরীর অনেকটাই ভালো রয়েছে। এই বছরটি একটি বেশ গুরুত্বপূর্ণ বছর। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে অতিরিক্ত কোনও চাপ না দেওয়ায় ভালো করে খেলতে পারছি। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থদের থেকে অনেক কিছু শিখতে পারছি।'
মুম্বই ইন্ডিয়ান্স গ্রিনকে ১৭.৫০ কোটি টাকায় কিনেছে। আইপিএল নিলামে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মধ্যে দামি ক্রিকেটার হিসেবে তাঁকে নিয়েছে। এই অলরাউন্ডার প্রথম দুটি খেলায় খুবই ভালো পারফরম্যান্স করেন। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জানান, 'সাপোর্ট স্টাফ এবং বোর্ডের কর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। খেলার বিষয়ে অতিরিক্ত কোনও নির্দেশ নেই । মুম্বই ইন্ডিয়ান্স প্রথম দুটি ম্যাচ হেরেছে। কিন্তু আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। আমি নিশ্চিত যে জয় আসবেই। একবার জয় শুরু হলে তারপর আমরা বুঝতে পারব কিভাবে খেলাগুলি জিততে হয়।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)