ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

আইপিএল ইস্যুঃ অহংকার করে বাঙালিদের বসিয়ে রাখে ওরা

২০২৩ এপ্রিল ১১ ১২:৩২:৩৪

আইপিএল ইস্যুঃ অহংকার করে বাঙালিদের বসিয়ে রাখে ওরা

ঢাকাই চলচিত্রের এক সময়ের দারুন জনপ্রিয় নায়ক ও অভিনেতা ওমর সানী। এই জনপ্রিয় অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন। আলোচনা বলেন কিংবা সমালোচনা যেটাই হোক না কেন না কেন, নানা সময়ে এই অভিনেতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা করতে দেখা যায়। জনপ্রিয় এ নায়ক এবার ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে (আইপিএল) বাঙালি ক্রিকেটারদের বসিয়ে রাখা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

গতকাল ১০ এপ্রিল সোমবার বিকাল ৪টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ অভিনেতা লেখেন, ‘পৃথিবীর এক নম্বর ব্যাটসম্যান হন আর বোলার হন, কোনো লাভ নেই। আইপিএলে তোমাকে বসিয়ে রাখবে ৯০ শতাংশ। এটা ওদের অহংকার যে, বাঙালিদের আমরা বসিয়ে রাখছি। নিজের দল হারবে তারপরও আমাদের প্লেয়ার নামাবে না।’

তিনি আরও লেখেন, ‘আজকে থেকে তো আর খেলা দেখি না। সেই ইমরান খান, জাবেদ মিয়াঁদাদ, সুনীল গাভাস্কার, কাপিল দেব, অ্যালান বর্ডার, মার্শাল, লারা, শচীন টেন্ডুলকার, আরও অনেক। ক্ষুদ্র অভিজ্ঞতা।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ