ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
২০২৩ ওয়ানডে বিশ্বকাপঃ দেখে নিন ১০ দলের অধিনায়কের নাম
কয়েক মাস পরেই শুরু হবে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সবচেয়ে বড় মেগা আসর ওয়ানডে বিশ্বকাপ। এই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্টিত হবে বাংলাদেশ প্রতিবেশি দেশ ভারতে। ২০১১ সালে ভারতে অনুষ্টিত বিশ্বকাপে ঘরের মাঠে শিরোপা জিতে ছিল ধোনিরা। এরপর শেষ হয়েছে ২০১৫ বিশ্বকাপ, ২০১৯ বিশ্বকাপ বদলেছে সময়।
এখন থেকে চার বছর আগে গত ২০১৯ সালে যারা ওয়ানডে বিশ্বকাপে ১০ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তাদের কেউ-ই এখন আর অধিনায়কের দায়িত্বে নেই বললেও চলে। এদের কেউ চলে গেছেন অবসরে, কেউ আবার ছেড়ে দিয়েছেন দেশের অধিনায়কত্ব। আর তাই ইতিহাসে এবারই প্রথমবারের মতো এমন বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে গোটা ক্রিকেট বিশ্ব।
গত ২০১৯ ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল ১০ দল। সব কিছু ঠিকঠাক থাকলে তাদের কেউই ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের দায়িত্বে থাকছেন না, এটা নিশ্চিতভাবে বলাই যায়। আর এমনটা হলে, ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটতে চলছে।
চোটের কারণে লম্বা সময়ের জন্য নিউজিল্যান্ড দলের বাইরে চলে গেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এক্ষেত্রে বিশ্বকাপে তার খেলাও অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। শেষ মুহূর্তে কিউই এই ওপেনার সুস্থ হয়ে না উঠলে অন্য কারোর নেতৃত্বেই খেলতে যাচ্ছে দলটি।
ওয়ানডে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া বাকি ৬ দলের নেতৃত্বেও পরিবর্তন এসেছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারতের গুরুদায়িত্বে ছিলেন বিরাট কোহলি। তবে এখন সব ফরম্যাটে রোহিত শর্মাকে ভারতের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেওয়া অ্যারন ফিঞ্চও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এর ফলে অজিরা এবার প্যাট কামিন্সের নেতৃত্বে বিশ্বকাপে খেলবে।
এদিকে বাংলাদেশের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। টাইগারদের নয়া কাপ্তান এখন তামিম ইকবাল। সবকিছু ঠিকঠাক থাকলে এই ওপেনারের নির্দেশনাতেই ভারত বিশ্বকাপে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।
অন্যদিকে ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের নেতৃত্ব ছিলেন গুলবাদিন নাইব। কিন্তু তার পরিবর্তে লম্বা সময় ধরে আফগানদের সামলাচ্ছেন হাশমতউল্লাহ শহীদি। এ ছাড়া সরফরাজ আহমেদের অধ্যায় শেষ করে সব ফরম্যাটের পাকিস্তানের অধিনায়ক এখন বাবর আজম।
আর ইংল্যান্ডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ান মরগানও অবসরে চলে গেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ইংলিশদের বর্তমান কাপ্তান হিসেবে আছেন জস বাটলার।
তবে এখনও বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারেনি বাকি ৩ দল। আর জায়গা পেলেও নয়া অধিনায়কের অধীনে মাঠে নামবে দলগুলো।
জেসন হোল্ডারের অধ্যায় শেষে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের দায়িত্বে এখন আছেন শাই হোপ। দলের আশপাশে নেই দক্ষিণ আফ্রিকার আগের বিশ্বকাপের অধিনায়ক ফাফ ডু প্লেসি, প্রোটিয়াদের বর্তমান অধিনায়ক হিসেবে আছেন টেম্বা বাভুমা।
সরাসরি বিশ্বকাপে জায়গা করতে না পারা শ্রীলঙ্কার নেতৃত্বে দাসুন শানাকা, এক্ষেত্রে ১০ দলের অধিনায়কেই পরিবর্তন এসেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আর হুট করে কোনো পরিবর্তন না আসলে তারাই থাকছেন দলগুলোর নেতৃত্বে।
চলতি বছরের ৫ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ। আর ফাইনাল হবে ১৯ নভেম্বর। আয়োজক ভারতসহ ৭ দল ইতোমধ্যে মূলপর্ব নিশ্চিত করে ফেলেছে। এদের সঙ্গে যোগ দেবে দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের মধ্যে যেকোনো একটি দল। এ ছাড়া বাছাইপর্ব পেরিয়ে যুক্ত হবে আরও দুই দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)