ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
কোহলিদের সাথে আইপিএল খেলতে চান পাকিস্তানি ক্রিকেটার
কয়েক দিন আগে শেষ হাওয়া পাকিস্তানের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে সাড়া ফেলেছেন তরুণ এক বাঘা ব্যাটার সাইম আইয়ুব। জনপ্রিয় এই ঘরোয়া আসরে পাকিস্তানি এই ব্যাটার ১২ ম্যাচে ৩৪১ রান করেছিলেন। এমন পারফরম্যান্সের পর পাকিস্তান দলের দরজাও খুলে যায় এই তরুন ব্যাটসম্যানের।
এর পরে কয়েক দিন আগে শেষ হাওয়া আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন সাইম। সম্প্রতি নিজের স্বপ্নের কথা খোলাসা করেছেন পাকিস্তানের এই ব্যাটার সাইম আইয়ুব। জানিয়েছেন ভারতের সাথে পাকিস্তানের পরিস্থিতি স্বাভাবিক হলে বিরাট কোহলির সঙ্গে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান তিনি।
তিনি বলেছেন, 'আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে চাই। আমি আইপিএলও অনুসরণ করি। তাদের জার্সি আমার খুব ভালো লাগে এবং বিরাট কোহলি তাদের হয়ে খেলেন। আইপিএলের কথা শুনলেই প্রথমে আমার মাথায় আসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কারণ দলটির অধিনায়ক বিরাট কোহলি।'
ব্যাটার হিসেবেও কোহলিকে সেরাদের কাতারে রাখছেন সাইম। অবশ্য তাকে আইডল মানেন না বলে জানিয়েছেন তরুণ এই ব্যাটার। অবশ্য কোহলির ক্রিকেটীয় চিন্তাধারার বড় ভক্ত তিনি। বিশ্বের অন্যতম সেরা অ্যাথলেট হিসেবেও কোহলিকে সম্মান করেন এই পাক ব্যাটার।
তিনি বলেছেন, 'আমি বলতে পারবো না ব্যাটিংয়ের দিক থেকে কোহলি আমার আইডল কিনা। কিন্তু আমি তার ক্রিকেটীয় এথিক্সের বড় ভক্ত। তার তরুণ ক্রিকেটার থেকে কিংবদন্তি হয়ে ওঠার যাত্রাটা আমার অনুপ্রেরণা। বিশ্বের অন্যতম সেরা অ্যাথলেটও তিনি।'
লম্বা সময় ধরেই পাকিস্তানি ক্রিকেটাররা অলিখিতভাবে নিষিদ্ধ আইপিএলে। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই কেবল দেখা গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের। আবারও কবে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে সুযোগ পাবেন সেটা অজানা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)