ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ জাতীয় দলে জায়গা পেয়ে মুলহ খুললেন মৃত্যুঞ্জয়
প্রত্যেকটা ক্রিকেটারেরই লক্ষ্য থাকে দেশের হয়ে জাতীয় দলে খেলে দেশকে জয়ের দারপ্রান্তে পৌছে দেওয়া। ব্যাট কিংবা বল হাতে দেশের জয়ে অবদান রাখা। বাংলাদেশ ক্রিকেটের প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পাওয়ায় এই তরুণ ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরীরও সেই স্বপ্ন ছোঁয়ার খুব কাছে। অভিষেক না হলেও ইতোমধ্যেই জাতীয় দলে ডাক পেয়েছেন।
টাইগার জাতয় দলে ডাক পাওয়ার একদিন পর আজ ১০ এপ্রিল সোমবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে প্রকাশ করেছেন নিজের অনূভুতি। মৃত্যুঞ্জয় চৌধুরী বলেন, 'আসলে আমি গতকাল প্রেস কনফারেন্সটা দেখছিলাম। পরে মিডিয়ার ভাইয়েরা যারা আছেন, তারা আমাকে জানায়। ভালো লাগছে যে সবাই এই দিনটার অপেক্ষায় ছিল, সবাই শুভেচ্ছা জানাচ্ছিল। খুব ভালো লাগছে। সবার আগে আব্বুকেই ফোন দিয়েছি। পরিবারকে জানিয়েছি। বেশি সময় কথা হয়নি, যেহেতু সবাই ফোন দিচ্ছিল। কিন্তু তারা খুবই খুশি।'
মৃত্যুঞ্জয় যোগ করেন, 'সারাজীবন তারা এই একটা দিনের জন্য অপেক্ষা করছিল যে- কবে জাতীয় দলে ছেলে সুযোগ পাবে। তো এই অনুভূতিগুলো বলে প্রকাশ করা খুব মুশকিল। কিন্তু আমিও খুশি, আমার ফ্যামিলিও খুব খুশি।'
আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা পাবেন কি না এমন প্রশ্নে মৃত্যুঞ্জয় বলেন, 'যেহেতু ১৫ জন সদস্যের মধ্যে রয়েছি আমি। সেরাটা দিয়ে চেষ্টা করব যেন আমি একাদশে থাকতে পারি। আর পেস বোলারদের মধ্যে আমি যেহেতু ব্যাটিংয়ে একটু ভালো, তাই এই ব্যাপারটা আমাকে একটু এগিয়ে রাখবে। দলের প্রয়োজনে অলরাউন্ডার হিসেবে খেলার একটা সুযোগ থাকতে পারে। সেটা আমার জন্য খুব ভাল হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)