ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইপিএলে কোহলির ঐতিহাসিক সেই রেকর্ড ভেঙে দিবে শুভমন গিল
ভারতীয় ঘরোয়া লিগ আইপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে ভারতের তারকা ব্যাটার জাতীয় দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। এই তারকা ২০১৬ আইপিএলে ১৬ ম্যাচে মোট ৯৭৩ রান করেছিলেন। আইপিএল ইতিহাসের এই রেকর্ডটি এখনও কেউ ভাঙতে পারেনি। তবে এই রেকর্ড কেউ ভাঙতে পারবেন কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
ভারতীয় এই সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ৮১.০৮ গড়ে, ১৫২ স্ট্রাইক রেটে ৯৭৩ রান করেছিলেন। তিনি সে বার চারটি সেঞ্চুরি এবং সাতটি অর্ধশতরান করেছিলেন।
তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী বিশ্বাস করেন যে, উঠতি তারকা শুভমন গিল, যিনি ২০২৩ আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন, তিনিই কোহলির ঐতিহাসিক রেকর্ড ভাঙতে পারবেন। কারণ এই রেকর্ড ভাঙতে যেটা প্রয়োজন, তার সবই রয়েছে শুভমনের মধ্যে।
AskStar-এর একটি প্রশ্ন-উত্তর সেশনের সময়ে রবি শাস্ত্রী দাবি করেন, কোহলিকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে একমাত্র শুভমন গিলের। তাঁর মতে, শুভমন নিয়মিত ওপেন করেন। তাই তিনি কোহলির রেকর্ড ভাঙার বড় সুযোগ পাবেন। কারণ সে ক্ষেত্রে তিনি উইকেটে টিকে গেলে অনেক বেশি রান করতে পারবেন।
রবি শাস্ত্রীর দাবি, ‘যে কোহলির রেকর্ড ভাঙবে, তাকে একজন ওপেনিং ব্যাটসম্যান হতে হবে, তবেই সে রান করার অনেক বেশি সুযোগ পাবে। আমি মনে করি, এটা শুভমান গিল। কারণ ও ভালো ফর্মে আছে। আর ও ওপেন করে থাকে। তাই ও রান করার বেশি সুযোগ পাবে।’
রবি শাস্ত্রী আরও যোগ করেছেন, ‘পিচগুলো ভালো, তাই ও যদি পরপর দুই বা তিন ইনিংসে ৮০-১০০ রান করতে পারে, সে ক্ষেত্রে একটা সময়ে দেখা যাবে, সহজে ৩০০-৪০০ রান হয়ে গিয়েছে।’ তবে শাস্ত্রী এ কথাও বলেছেন, ‘আমার মতে, এই রেকর্ড ভাঙ্গা সত্যিই খুব কঠিন। কারণ ৯০০-এর বেশি রান বিশাল। কিন্তু একটা জিনিস হল, ওপেনিং ব্যাটসম্যানরা দু'টি অতিরিক্ত ম্যাচ এবং দুটি অতিরিক্ত ইনিংস পাবে, তাই ওপেনিং ব্যাটসম্যানরা শুধুমাত্র এই রেকর্ডটি ভাঙতে পারে, যদি এটি সম্ভব হয়।’
জস বাটলার এবং ডেভিড ওয়ার্নার যথাক্রমে আইপিএলের এক মরশুমে ৮৬৩ এবং ৮৪৮ রান করেছিলেন। তবে সর্বোচ্চ স্কোরারের তালিকায় কোহলি শীর্ষে রয়ে গিয়েছেন।
রবিবার আইপিএলে দুই হাজার রান পূর্ণ করেন শুভমন গিল। আইপিএলে এখনও পর্যন্ত ৭৭ ম্যাচে শুভমন ৩২.৫২ গড়ে এবং ১২৬.২৪ স্ট্রাইক রেটে ২,০১৬ রান করেছেন।
শুভমন গিলের সেরা মরশুম গত বছর ছিল। গত বছর তিনি ১৬ ইনিংসে ৪৮৩ রান করেছিলেন। এবং গুজরাট টাইটান্সকে তাদের অভিষেক মরশুমে শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)