ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডে যাওয়ার আগে তামিমদের নতুন মিশন
আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে তিনটি ওয়ানডে ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ খেলার আগে দেশের মাটিতে সিলেটে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প হবেবলে জানা যায়। বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দেই প্রস্তুতির জন্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে বেছে নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ক্যাম্প শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৬ এপ্রিল। বাংলাদেশ দল ইংল্যান্ড সফরে যাবে ১ মে।
আজ ১০ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এই প্রসঙ্গে জানান, ‘ঈদের পর সিলেটে একটা ক্যাম্প হবে। খুব সংক্ষিপ্ত ক্যাম্প। যাওয়ার আগে সেখানে হয়তো ২-৩ দিন অনুশীলন করবে। উইকেট-কন্ডিশন চিন্তা করেই সিলেটকে বেছে নেওয়া। প্রধান কোচই এটা নির্বাচন করেছে।’
বাংলাদেশ দল ইংল্যান্ডেও সিরিজ শুরুর আগে প্রস্তুতির সময় পাবে, ‘আমরা সেখানে পৌঁছাব ২ মে। সেখানে অনুশীলন আছে, প্রস্তুতি ম্যাচ আছে ৫ মে। প্রধান কোচই চেয়েছিল, প্রস্তুতির জন্য সময় বাড়ানো যায় কি না। তাই আমরা আগে যাচ্ছি।’
তবে প্রস্তুতির শুরু থেকে দলের সঙ্গে থাকছেন না আইপিএল খেলতে যাওয়া লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। দুজনেরই ছুটি ৪ মে পর্যন্ত। মোস্তাফিজ সেদিনই ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু লিটন দুই দিন ছুটি বাড়িয়ে নিয়েছেন বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘লিটন দুই দিন বেশি ছুটি চেয়েছে। সম্ভবত লিটন ৫ তারিখে যোগ দেবে। সেটাতে আমরা রাজি হয়েছি। আর মোস্তাফিজ ঠিক সময়েই পৌঁছাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)