ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

রিংকুর ব্যাটে টানা ৫ ছক্কা, সস্থি পেল মাশরাফি

২০২৩ এপ্রিল ১০ ১৪:১০:১০

রিংকুর ব্যাটে টানা ৫ ছক্কা, সস্থি পেল মাশরাফি

ক্রিকেট মাঠের ২২ গজে কখনো সুযোগ করে দেয় নায়ক হতে। আর সেই সুযোগ কজনই বা পারেন কাজে লাগাতে। ব্যাট কিংবা বল হাতে যারা পারেন তাদের একজন রিংকু সিং। রোববার আহমেদাবাদে নায়ক বনে যাওয়ার সুযোগ লুফে নিতে ভুললেন না কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটার। শেষ ওভারে গুজরাটের বোলার ইয়াশ দয়ালের এক ওভারে ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য এক জয় উপহার দিয়েছেন। আর তাতে একটি লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি সাবেক দলপতি পেসার মাশরাফি বিন মুর্তজা।

এখান থেকে প্রায় ১৪ বছর আগে অর্থাৎ গত ২০০৯ সালের আইপিএলে কলকাতা হয়ে মাশরাফির খেলা একটি ম্যাচের দৃশ্য আবারো সবার নজরে এসেছে। কেননা ডেকান চার্জাসের বিপক্ষে সেই ম্যাচে শেষ ওভারে মাশরাফি দিয়েছিলেন ২৬ রান। যা আইপিএল ইতিহাসের সর্বাধিক রান। শেষ ওভারে জয়ের জন্য ২১ রান দরকার ছিল ডেকানের, কিন্তু সেই ওভারে ম্যাশ দিয়েছিলেন ২৬ রান।

মাশরাফির দেওয়া সেই ২৬ রানই ছিল এতদিন পর্যন্ত আইপিএলের ইতিহাসে রান তাড়া করতে নেমে শেষ ওভারে সর্বোচ্চ খরুচে বোলিংয়ের রেকর্ড। তবে মাশরাফির সেই ১৪ বছরের রেকর্ড নিজের নামে করে নিলেন গুজরাট টাইটান্সের বোলার ইয়াশ দয়াল। এই বোলার কলকাতার বিপক্ষে ম্যাচের শেষ ওভারে ৩১ রান খরচ করে রীতিমত ভিলেন বনে যান।

শাহরুখ খানের দলের নায়কের ভূমিকায় থাকা রিংকু সিংহ খেলেছেন অবিশ্বাস্য এক ইনিংস। শেষ পর্যন্ত ২১ বলে ৪৮ রানের অতিমানবীয় এক ইনিংস খেলে থেকেছেন অপরাজিত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ