ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

আইপিএল ইতিহাসে প্রথম বারের এমন রেকর্ড গড়লেন রিঙ্কু সিং

২০২৩ এপ্রিল ১০ ১১:৫৮:০৮

আইপিএল ইতিহাসে প্রথম বারের এমন রেকর্ড গড়লেন রিঙ্কু সিং

গতকাল আইপিএলের ১৬ তম আসরে এর ১৩ তম ম্যাচে, বাংলাদেশ সময় বিকাল ৪ টায় আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবং অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে ৫ বলে কলকাতার জয়ের জন্য দরকার ২৮ রান-এমন সমীকরণ নিয়ে কেইবা বাজি ধরতো!

তবে ক্রিকেট বিশ্বে এখন পর্যন্ত স্বীকৃত টি–টোয়েন্টিতে এতদিন যা কেউ দেখেনি, সেটিই করে দেখালেন আইপিএল আসরের অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্সের রিংকু সিং। গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের শেষ ৫ বলে ৫ ছক্কা মেরে কলকাতাকে ৩ উইকেটের অবিশ্বাস্য এক জয় এনে দিলেন। কমেন্ট্রিবক্সে ক্যারিবীয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ থাকলে নিশ্চিত বলতেন, "রিংকু সিং-রিমেম্বার দ্য নেইম।" তবে কলকাতার সমর্থক তো বটেই ক্রিকেট ফ্যানদের হৃদয়েই যে গেঁথে গেল নামটা।

ক্রিকেট বিশ্বের অনেক নামিদামি ক্রিকেটাররাও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের মতো এত বড় আসরে দুর্দান্ত ব্যাটিং তান্ডব চালিয়ে এরকম অবিশ্বাস্য রেকর্ড গড়তে পারেননি। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এই ঘরোয়া আসর আইপিএলের ১৬ তম আসরে গতকাল ৯ এপ্রিল ১৩ তম ব্যাচের অবিশ্বাস্য এক রেকর্ড করে ফেললেন কলকাতার হয়ে খেলা রিঙ্কু সিং।

শেষ ৫ বলার দরকার ছিল ২৮ রান সাত পাঁচ না ভেবে ব্যাট করতে শুরু করেন বর্তমান কলকাতার নায়ক রিঙ্কু সিং। এক পর্যায়ে এক জায়গায় দাঁড়িয়ে টানা ৫ ছক্কা মেরে তার দল কলকাতা নাইট রাইডার্স কে অবিশ্বাস্য এক জয় এনে দেয় এঈ ব্যাটসম্যান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ