ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শুধু বোলিং করে নয়, অন্যভাবেও পাকিস্তানকে জেতাতে চান পেসার আফ্রিদি
ক্রিকেট বিশ্বের কয়েক জন তারকা বোলারদের মধ্যে পাকিস্তানের শাহিন-শাহ-আফ্রিদি অন্যতম। তিনি বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের লাইনআপ গুঁড়িয়ে দেওয়া তাঁর কাজটা খুব ভ্লো পারেন। কিন্তু নিজেকে শুধু বোলার হিসেবে দেখতে রাজি নন পাক এই পেসার। পাকিস্তানি এ পেসার ব্যাট হাতেও নিজের অবদান রাখতে চান। সে লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছেন বলে জানিয়েছেন তিনি।
গেল কয়েক দিন আগে শেষ হওয়া পাকিস্তানি সুপার লিগে (পিএসএল) ৮ ইনিংসে ১৩৩ রান করে ব্যাটিংয়ে আলো ছড়ান বোলার আফ্রিদি। তবে সবাইকে বিস্মিত করেছে তাঁর স্ট্রাইক রেট (১৬৮.৩৫ স্ট্রাইক)। পাকিস্তানের ঘরোয়া লিগ পিএসএলে এমন ব্যাটিং শাহিনের আত্মবিশ্বাস দারুণভাবে বাড়িয়ে দিয়েছে। এবার পাকিস্তান জাতীয় দলের হয়ে নিজের সেই পারফরম্যান্স দেখাতে চান ২৩ বছর বয়সী এই পাক ক্রিকেটার।
আগামী ১৪ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টি–২০ সিরিজ সামনে রেখে শাহিন-শাহ-আফ্রিদি এখন দলে শুধু মাত্র বোলিংয়ে নয়, নিজেকে প্রস্তুত করছেন ব্যাটসম্যান হিসেবেও।
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কিছু করে দেখানোর তাড়নার কথা জানাতে গিয়ে শহিন বলেছেন, ‘অনূর্ধ্ব–১৯–এ খেলার সময় থেকে ব্যাটিংয়ে আমার আগ্রহ। কিন্তু কখনো সেভাবে করা হয়নি। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলে গেছে। পুনর্বাসনের সময় আমি অনেক ব্যাটিং অনুশীলন করেছি।’
ব্যাটিং আয়ত্ত করে পাকিস্তানকে সাহায্য করতে চান জানিয়ে শাহিন আরও বলেন, ‘আমি ধীরে ধীরে ব্যাটিং শেখার চেষ্টা করছি, যাতে পাকিস্তানকে সাহায্য করতে পারি। ব্যাটিং পজিশন যা–ই হোক, আমি পাকিস্তানকে ম্যাচ জেতাতে চাই।’
পাকিস্তান দলের হয়ে ব্যাটিংয়ে অবশ্য এখনো নিজেকে সেভাবে মেলে ধরার সুযোগ পাননি শাহিন। ৩২ ওয়ানডেতে তাঁর রান ১০২, সর্বোচ্চ ১৯। ৪৭ টি–টোয়েন্টিতে করেছেন ৪১ রান, সর্বোচ্চ ১৬।
পাকিস্তান–নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৪ এপ্রিল। টি–টোয়েন্টির পর দল দুটি ৫ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে। ৫০ ওভারের সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)