ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
রিঙ্কুর কাছে টানা ৫ ছক্কা খাওয়া বোলারকে নিয়ে অবিশ্বাস্য বার্তা দিলেন কলকাতা
রশিদ খানের বোল্লিং তাণ্ডবে হারতে যাওয়া ম্যাচ আবার ফিরিয়ে নিয়ে আসে জয়ের দারপ্রান্তে, এক পর্যায়ে জেতা ম্যাচ। কিন্তু গুজরাটের বোলার যশ দয়ালের এক ওভারেই হারতে হয়েছে গত বছরের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে। এই ম্যাচে এক এভারে ৩১ রান খরচ করে ফেলেন। আর শেষ পাঁচটি বলে হজম করেন টানা পাঁচটি ছক্কা।
তারপর হতাশায় ভেঙে পড়েছেন গুজরাট টাইটানসের যশ দয়াল। তবে সেই হতাশার মুহূর্তের বিপক্ষের বোলারের পাশে দাঁড়াল শাহারুখের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নাইট ব্রিগেডের যে আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, এটাই সত্যিকারের স্পিরিট।
গতকাল ০৯ এপ্রিল রবিবারের রাতের দিকে কেকেআরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যশের একটি ছবি পোস্ট করা হয়। সেইসঙ্গে লেখা হয়, ‘মাথা উঁচু করে থাক। মাঠে স্রেফ একটা খারাপ দিন গিয়েছে। ক্রিকেটের সেরা খেলোয়াড়দের সঙ্গেও এরকম হয়। তুমি একজন চ্যাম্পিয়ন যশ দয়াল। তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’
যেভাবে যশের পাশে দাঁড়িয়েছে কেকেআর, তাতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সঞ্চালক ঋদ্ধিমা পাঠক বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত আচরণ। রিঙ্কু সিং যে অবিশ্বাস্য ছন্দে ম্যাচটা শেষ করেছেন, সেটার স্মৃতি কোনওদিন মুছে যাবে না। কিন্তু যশ দয়ালের প্রতি কেকেআর যে সমর্থন জোগাল, সেটাও দরকার ছিল।’
যে কোনও খেলার অন্যতম অঙ্গ হার-জিত। একদিকে যখন থাকে সাফল্যর আনন্দ, তখন অন্যদিকে অবশ্যই থাকে ব্যর্থতার হতাশা। রবিবার ঠিক একই রকম দুই ভিন্নধর্মী ছবির সাক্ষী থাকল ক্রিকেট ভক্তরা। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখন একদিকে কেকেআর ভাসল অনাবিল আনন্দে। তখন হতাশার সাগরে ডুব দিলেন গুজরাট টাইটানসের ক্রিকেটাররা।
ম্যাচের শেষ ওভারের আগে পর্যন্ত কোন বিশেষজ্ঞও হয়তো আশা করেননি যে ম্যাচটা কেকেআর জিততে পারে। শেষ ওভারে গুজরাটের বাঁহাতি পেসার যশ দয়ালকে বেদম পিটুনি খেতে হল রিঙ্কু সিংয়ের হাতে। যশ দয়ালকে পরপর পাঁচটি বলে পাঁচটি ছয় হাঁকিয়ে রিঙ্কু কেকেআর-এর জন্য এনে দেন এক রুদ্ধশ্বাস জয়। ম্যাচ শেষে দেখা যায় হতাশ যশ দয়ালকে মাঠের মাঝেই বসে পড়তে। তখনও তাঁর চোখে মুখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট ছিল।
রবিবার গুজরাট টাইটানসের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া খেলেননি। তাঁর বদলে এ দিন দলের নেতৃত্বভার সামলাচ্ছিলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তাঁর স্পেলের একেবারে শেষ ওভারে তিনি হ্যাটট্রিক নিয়ে ম্যাচের রঙটাই বদলে দিয়ে ছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে কেকেআর যে আদৌ ম্যাচ জিততে পারে তা হয়তো আশা করেননি অতিবড় কেকেআর ভক্তও। ম্যাচের শেষ ওভার আরম্ভ হওয়ার আগে পর্যন্ত ধারাভাষ্যকারদের লাইভে বলতে শোনা যায়,
‘এটা নিরাপদে বলা যায় যে কেকেআর লক্ষ্যে পৌঁছাতে পারবে না।’ তার উপর গত আইপিএলেও বেশ কয়েকবার শেষ ওভারে বল করার অভিজ্ঞতা ছিল যশ দয়ালের। যেখানে ছয় বার বল করে মাত্র দুবার তিনি ওভার বাউন্ডারি হজম করেছিলেন। তবে রিঙ্কু সিংয়ের পরিকল্পনাই ছিল আলাদা। তিনি পরপর পাঁচটি বলে পাঁচটি ছয় হাঁকিয়ে বসেন। জয়ের দোড়গোড়া থেকে ম্যাচ হেরে বসে গুজরাট। ম্যাচ শেষে যখন কেকেআর ক্রিকেটাররা আনন্দ, উচ্ছ্বাসে ভাসলেন তখন হতাশায় মাঠের মাঝেই বসে পড়তে দেখা গেল যশ দয়ালকে।
দুই কানে হাত দিয়ে মাথা নীচু করে বসে থাকতে দেখা গেল যশকে। দু পায়ের উপর ভর দিয়ে হাঁটু মুড়ে বসে শূন্য দৃষ্টিতে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলেন মাঠের দিকে। মাঝেমধ্যে রুমাল বার করে মুখ মুছতেও দেখা গেল তাঁকে। রিঙ্কুকে শেষ ওভারের প্রথম তিন বলেই ইয়র্কার করার চক্করে লেন্থের ভুলে ফুলটস করে বসেন যশ। যার পূর্ণ ফায়দা ওঠান রিঙ্কু। এরপরের দুই বলে স্লোয়ার বল করেন দয়াল। যা তিনি শর্ট লেন্থে করেন সেখানেও তাঁকে দুটি ছক্কা হাঁকান রিঙ্কু। পরবর্তী সময়ে যশকে ডাগ আউটেও একা বসে থাকতে দেখা যায়। গুজরাট দলের একাধিক সদস্য এমনকি কেকেআর ক্রিকেটাররাও তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)