ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আইপিএল থেকে বার করে দিতে বললেন অজ়ি তারকাকে
আইপিএলে দল বদলেছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ওপেনার ডেবিট ওয়ার্নার। শুধু দল বদল করলেন না তিনি হয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। এই অধিনায়ক ব্যাট হাতে রান পেলেও অনেক বেশি বল খেলে ফেলছেন যে বাকি ব্যাটাররা সুযোগ পাচ্ছেন না দলের রান তোলার। অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের চূড়ান্ত সমালোচনা করলেন বীরেন্দ্র সহবাগ। তাঁকে আইপিএলে খেলতে আসতেই বারণ করে দিলেন।
ভারতীয় সাবেক সহবাগের মতে, কড়া কথা বললে তবেই ওয়ার্নারের সেরাটা বেরিয়ে আসবে। তিনি এক ওয়েবসাইটে বলেছেন, “ডেভিড, তুমি যদি এটা শুনতে পাও, তা হলে ভাল খেলো। ২৫ বলে ৫০ করার চেষ্টা করো। (যশস্বী) জয়সওয়ালের থেকে শেখো। ও কিন্তু ২৫ বলে ৫০ করেছে। যদি তুমি সেটা করতে না পারো তা হলে দয়া করে আইপিএলে খেলতে এসো না।”
ওয়ার্নারের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন সহবাগ। তাঁর মতে, অস্ট্রেলিয়ার ক্রিকেটার এত ধীরগতিতে খেলার কারণেই বাকিরা রান করতে পারছেন না। সহবাগ বলেছেন, “ডেভিড যদি ৩০ রানের মধ্যে আউট হয়ে যায় তা হলে ওর দলের পক্ষেই সেটা ভাল হবে। দরকার নেই ৫৫-৬০ রান করার। রভমান পাওয়েল এবং অভিষেক পোড়েলের মতো ক্রিকেটাররা বসে রয়েছে। ওরা আরও আগে নেমে কিছু একটা তো করতে পারবে। ওদের জন্য কোনও বলই রাখছে না ওয়ার্নার।”
সহবাগের সুরেই কথা বলেছেন প্রাক্তন ক্রিকেটার রোহন গাওস্কর। তাঁর কথায়, “যদি অধিনায়ক না হত তা হলে ওয়ার্নারকে বসিয়ে দেওয়া হত। ভারতের কোনও তরুণ ক্রিকেটার হলে তার প্রতিযোগিতাই শেষ হয়ে যেত।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)