ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শীর্ষে ভারত, অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ
এখন পর্যন্ত বিশ্বের যে দেশগুলি ক্রিকেট খেলে তাদের মধ্যে আর্থিক দিক থেকে শীর্ষে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের যে পরিমাণ অর্থ রয়েছে তা বিশ্বের বেশ কয়েকটি বোর্ডের মিলিত অর্থের থেকেও বেশি। ক্রিকেট বিশ্বের সব থেকে ধনী ১০টি ক্রিকেট বোর্ডের তালিকায় রয়েছে যারা।
শীর্ষে ভারতীয় ক্রিকেট বোর্ড: তালিকার শীর্ষে রয়েছে বিসিসিআই। ২০২৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে থাকা অর্থের পরিমাণ ১৬,৩৬৮ কোটি টাকা। আইপিএলের মতো প্রতিযোগিতা থেকে ভাল আয় করে বিসিসিআই। সেই কারণে এই বোর্ডের হাতে থাকা টাকার পরিমাণ এত বেশি।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড: তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ক্রিকেট বোর্ড। ২০২৩ সালে এই বোর্ডের হাতে থাকা অর্থের পরিমাণ ৬৪৬ কোটি চাকা।
ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড: ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের হাতে থাকা অর্থের পরিমাণ ৪৮২ কোটি টাকা। তালিকায় ৩ নম্বরে রয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ড: দেশের আর্থিক পরিস্থিতি খারাপ হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভাঁড়ার একেবারে শূন্য নয়। তালিকায় চার নম্বরে রয়েছে বাবর আজ়মদের ক্রিকেট বোর্ড। তাদের হাতে রয়েছে ৪৫০ কোটি টাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড: পাকিস্তানের ঠিক নীচেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো প্রতিযোগিতার ফলে শাকিব আল হাসানদের কোষাগারে অনেক টাকা ঢুকেছে। ২০২৩ সালে বিসিবির হাতে রয়েছে ৪১৭ কোটি টাকা।
জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ড: ক্রিকেটীয় ধারেভারে কিছুটা পিছিয়ে পড়লেও টাকার বিচারে খুব পিছনে নেই তারা। সিকন্দর রাজাদের ক্রিকেট বোর্ডের হাতে রয়েছে ৩১০ কোটি টাকা।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড: বিশ্বকাপের বিচারে বিশ্বের সব থেকে সফল ক্রিকেট বোর্ড হলেও তাদের হাতে টাকা কিন্তু খুব বেশি নেই। ২০২৩ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ভাঁড়ারে রয়েছে ১৯৬ কোটি টাকা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড: তাদের দেশের আর্থিক পরিস্থিতিও খুব ভাল নয়। বোর্ডের হাতে থাকা টাকার হিসাবেও অনেকটা পিছনে তারা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কোষাগারে রয়েছে ১৩০ কোটি টাকা।
ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড: আর্থিক কারণে মাধেমধ্যেই ক্রিকেটারদের সঙ্গে বিবাদে জড়ায় এই বোর্ড। দেশের হয়ে খেলে পর্যাপ্ত টাকা না মেলায় বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়ান এই দেশের ক্রিকেটাররা। আন্দ্রে রাসেলদের বোর্ডের হাতে রয়েছে ১২২ কোটি টাকা।
নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড: বিশ্বের অনেক সেরা ক্রিকেটার বেরিয়ে এসেছে এই দেশ থেকে। কিন্তু পর্যাপ্ত টাকা কি তাঁরা পান? এই দেশের ক্রিকেট বোর্ডের হাতে রয়েছে মাত্র ৭৫ কোটি টাকা। অর্থের বিচারে ১০ নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনদের ক্রিকেট বোর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)