ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
মুম্বাইয়ের বিপক্ষে জয়ের আসল কারন জানালেন জাদেজা
গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বের সব থেকে বড় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। এই আইপিএলের ১৬ তম সংস্করণে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে। প্রথম ম্যাচের মতন দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়ল না তাদের।
মুম্বাই দলের অধিনায়ক রোহিত শর্মা সহ কার্যত গোটা টপ অর্ডার ব্যাটিং এ দিনও চরম ভাবে ব্যর্থ হতে দেখা গেছে। তবে এর মধ্যে একমাত্র ওপেনার ইশান কিষাণ ২১ বলে ৩২ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করলেন টপ অর্ডারে। বাকিরা ওই 'আয়ারাম গয়ারাম'। ফলস্বরূপ মু্ম্বইয়ের বিরুদ্ধে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতল মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস দল।
এ দিন চেন্নাইয়ের জয়ের অন্যতম কারিগর তাদের ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি ৩ উইকেট নেন। মিচেল স্যান্টনার নেন ২ উইকেট। জয়ের পর ডাজ্ডুর অকপট স্বীকারোক্তি, ‘ওয়াংখেড়ের উইকেটে বল স্পিন করছিল। আমি আর মিচ (মিচেল স্যান্টনার) উইকেটের মধ্যে ভালো লেন্থে বল করার সিদ্ধান্ত নিই।’
ম্যাচ শেষে রবীন্দ্র জাদেজা বলেছেন, ‘প্রতিটা ম্যাচেই ওয়াংখেড়ের পিচের চরিত্র বদলে যায়। সেই মতোই আমরা ছক কষে বল করেছি। আমরা যখন বোলিং করছিলাম, তখন কিছু কিছু বল স্পিন করছিল। ফলে আমি আর মিচ (মিচেল স্যান্টনার) উইকেটে ভালো জায়গায় বল করার সিদ্ধান্ত নিই। এর প্রধান কারণ হল, ওদের (মু্ম্বইয়ের) একাধিক পাওয়ার হিটার রয়েছে। এখানে (ওয়াংখেড়েতে) যত বার খেলতে এসেছি, তত বার উইকেট ভিন্ন ভিন্ন আচরণ করেছে। কখনও একেবারে পাটা উইকেট,আবার কখনও উইকেটে বল থমকে থমকে এসেছে।’
মিচেল স্যান্টনারের সঙ্গে তাঁর বোলিং পার্টনারশিপ নিয়ে জাদেজা জানান, ‘আমরা বোলিং নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। আমাদের মধ্যে সেই দিন যে-ই বোলিং করা শুরু করুক না কেন সে অন্য জনকে উপদেশ দেয় ঠিক কোন লেন্থে এই উইকেটে বল করা উচিত। আমরা সর্বক্ষণ আলোচনা করতেই থাকি। একে অপরকে উপদেশ আমরা দিয়েই থাকি।’
প্রসঙ্গত, এ দিন মু্ম্বই প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে। ইশান কিষাণ (৩২), টিম ডেভিড (৩১) এবং তিলক বর্মা (২২) ছাড়া আর বলার মতন রান পাননি কেউ। জাদেজা ২০ রান দিয়ে তিনটি উইকেট এবং স্যান্টনার ২৮ রান দিয়ে দু'টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে একদা ভারতীয় টেস্ট দলের হয়ে নিয়মিত খেলা অজিঙ্কা রাহানের ২৭ বলে ৬১ রানের মারকাটারি ইনিংসে ভর করে ৭ উইকেট হাতে নিয়ে ১১ বল বাকি থাকতে ম্যাচ জয় নিশ্চিত করে চেন্নাই। রাহানেকে যোগ্য সঙ্গত দিয়ে ৪০ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ গায়কোয়াড়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)