ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

আইপিএল ইস্যুঃ লিটনের থেকে এগিয়ে গেলেন রয়

২০২৩ এপ্রিল ০৯ ১০:৩৪:৩২

আইপিএল ইস্যুঃ লিটনের থেকে এগিয়ে গেলেন রয়

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে এই আসর। বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা ভ্রতিয় এই ঘরোয়া সর আইপিএল খেলার জন্য মুখিয়ে থাকেন। বাংলাদেশের ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নয়। তাইতো ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ শেষ করেই আগামীকাল রবিবার আইপিএলে খেলতে উড়াল দিবেন লিটন দাস।

তবে আইপিএলের এই ১৬ তম আসর থেকে নিজেকে সরিয়ে নেন টাইগার দলপতি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের সরে দাঁড়ানোয় তার বদলি হিসেবে ইংলিশ মারকুটে ওপেনার জেসন রয়কে দলে টানে কলকাতা নাইট রাইডার্স।

এদিকে সাকিব সরে দাঁড়ালেও প্রথমবারের মত আইপিএলের খেলার সুযোগ হারাতে চান না লিটন। আজ রবিবার বিকালে কলকাতায় উড়াল দেওয়ার কথা রয়েছে। তবে তার আগেই কেকেআরে যোগ গিয়েছেন সাকিবের বদলি ইংলিশ ব্যাটার জেসন রয়।

ফ্র্যাঞ্জাইজিটির অফিসিয়াল ফেসবুকে তার যোগদানের খবরটি নিশ্চিত করা হয়েছে। সেখানে তাকে অভ্যর্থনা জানিয়ে লেখা হয়, ‘আমরা খুব ভালো করেই জানি যে তুমি এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলে। স্বাগতম, রয় দা!’

জেসনকে নেওয়ার পেছনে বেশ কিছু যুক্তি রয়েছে। জেসন দুর্দান্ত ছন্দে রয়েছেন। পাকিস্তান সুপার লিগে রান পেয়েছেন তিনি। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গত মাসে ৬৩ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেছেন। তাই ছন্দে থাকা ক্রিকেটারের দিকেই হাত বাড়িয়েছে কেকেআর।

এদিকে, আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং লিটনের মতো ‍ওপেনার থাকা সত্ত্বেও রয়কে নেওয়ায় কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। সেই শঙ্কা লিটনের সুযোগ পাওয়া নিয়ে। সে প্রেক্ষিতে লিটনের সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে!

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ