ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
সংঘাত চরমেঃ পাল্টা দিতে আসরে সাকিব আল হাসান
গেল এক দিন আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে জিতেছে বাংলাদেশ টেস্ট দল। জয়ের সেই ম্যাচে মাত্র ১৬ ওভার বল করেছিলেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের এত কম বোলিং করা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন টাইগার বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাইজুল ইসলামকেও। তার জবাব দিলেন সাকিব। ম্যাচের পর ডোনাল্ডকে ঘুরিয়ে জবাব দিয়েছেন তিনি।
ম্যাচ শেষ সাকিব বলেছেন, “এই প্রশ্নের কোনও ব্যাখ্যা দিতে পারব না। কাউকে বল করতেই হবে, এমন কোনও ব্যাপার নেই। আমার হাতে যদি পাঁচ-ছ’টা অস্ত্র থাকে তা হলে সব সময়েই যে তা ব্যবহার করতে হবে, এমন কোনও কথা নেই। তার মানে কি আমি ছাড়া বাংলাদেশে বল করার আর কেউ নেই? আমি ছাড়া কি বাংলাদেশের আর কোনও বোলার ভাল নয়?”
বাংলাদেশের নেতা আরও বলেন, “আমার মনে হয় দলে যে বোলাররা রয়েছে তারা ২০টা উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। সেটা ওরা দেখিয়ে দিয়েছে। বিশেষত ভাল পিচে যেখানে আমরা খুব একটা খেলি না। তিন-চার দিন হয়ে গেলে মীরপুরের উইকেটে সাধারণত আর কিছু থাকে না।”
উল্লেখ্য, বৃহস্পতিবার ম্যাচের শেষে ডোনাল্ড বলেন, “আমি জানি না কেন ও বল করল না। শাকিব সুস্থ আছে। দু-এক বার শৌচাগারে যাওয়ার জন্য মাঠের বাইরে এসেছিল। আমার মনে হয় ও বাকিদের সুযোগ দিতে চাইছিল। ১৩ ওভার বল করেছে। দু’টি উইকেট নিয়েছে। শাকিব কেন বল করল না সেটা ওকেই জিজ্ঞেস করব।”
কেন শাকিবের বল করা উচিত ছিল, সে সম্পর্কে ডোনাল্ড আরও বলেন, “শাকিব এক দিক আটকে রাখে। রানই দেয় না। অভিজ্ঞ বোলার। বলের গতির হেরফের করতে পারে। আমার মনে হয়েছিল শাকিব এক দিক থেকে বল করবে। অন্য দিক থেকে মেহেদি হাসান, তাইজুল ইসলামরা থাকবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)