ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

এইমাত্র শেষ হলো মোস্তাফিজদের দিল্লি ক্যাপিটাল ম্যাচের টস, জেনে নিন ফলাফল

২০২৩ এপ্রিল ০৮ ১৫:৪৩:৩৭

এইমাত্র শেষ হলো মোস্তাফিজদের দিল্লি ক্যাপিটাল ম্যাচের টস, জেনে নিন ফলাফল

গত ৩১ মার্চ থেকে শুরু হওয়া ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ০৮ এপ্রিল রাজস্থান রয়েল বিপক্ষে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস। এখনো পর্যন্ত এবারের আসরে একটি ম্যাচও জিততে পারলে দিল্লি ক্যাপিটালস। তাই আজকের ম্যাচে দিল্লির নজর থাকবে রাজস্থানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার।

ইতিমধ্যে শেষ হয়ে গেল এই ম্যাচের টস। টস জিতল দিল্লি ক্যাপিটালস। টস জিতে ডেভিড ওয়ার্নার শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থান রয়্যালসকে। সুতরাং, গুয়াহাটিতে রান তাড়া করবে দিল্লি।

লড়াই চলে সেয়ানে সেয়ানেঃ রাজস্থান ও দিল্লি আইপিএলে একে অপরের বিরুদ্ধে মোট ২৬ বার মাঠে নেমেছে। রাজস্থান জিতেছে ১৩টি ম্যাচ। বাকি ১৩টি ম্যাচ জিতেছে দিল্লি। সুতরাং, টুর্নামেন্টে দু'দলের মধ্যে লড়াই চলে সেয়ানে সেয়ানে।

রাজস্থানের প্রথম একাদশঃ জোস বাটলার, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, শিমরন হেতমায়ের, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ