ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দিল্লির সম্ভাব্য শক্তিশালী একাদশ ঘোষণা জেনে দিন মুস্তাফিজের অবস্থা
চলতি আইপিএলের শুরুটা মোটেও ভালো করেনি সএর অন্যতম সেরা দিল্লি ক্যাপিটালস। শুরুতেই পরপর দুই ম্যাচ হেরে বসে রয়েছে তারা। তবে জয়ের জন্য মরিয়া পুরো দিল্লি টিম। তারা তাদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে শক্তিশালী রাজস্থান রয়্যালসের।
মুস্তাফিজদের দিল্লি তাদের প্রথম ম্যাচে হারে লখনউ সুপার জায়ান্টসের কাছে। সেটি অ্যাওয়ে ম্যাচ ছিল। আর নিজেদের ঘরের মাঠেও তারা হেরে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও।
এ দিকে রাজস্থান রয়্যালসও জেতার জন্য তেতে রয়েছে। তবে এ বার তাদের হোম ম্যাচের ভেন্যু গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়াম। সেখানে আগের ম্যাচেই হোঁচট খেতে হয় গতবারের আইপিএল ফাইনালিস্টদের। তারা গত ম্যাচে পঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হারে। তবে নিজেদের প্রথম ম্যাচ, যেটি অ্যাওয়ে ছিল, তাতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিয়েছিল রাজস্থান। স্বাভাবিক ভাবেই পঞ্জাবের কাছে ঘরের মাঠে হারের পর এ বার সঞ্জু স্যামসনরা জয়ের খোঁজে খেলতে নামবেন।
দুই দলই তাদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে। দিল্লি ক্যাপিটালস দলে কোনও চোট সমস্যা নেই ঠিকই, তবে তাদের অলরাউন্ডার মিচেল মার্শ বিয়ের জন্য ছুটিতে। স্বভাবতই তাঁকে পাওয়া যাবে না। আবার রাজস্থান শিবিরে অনিশ্চয়তার তালিকায় প্রথম নাম জস বাটলারের। গত ম্যাচে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন এই ব্রিটিশ ব্যাটার। জানা গিয়েছে, সেলাই পড়েছে তাঁর আঙুলে। যার জেরে দিল্লির বিরুদ্ধে সম্ভবত খেলতে পারবেন না তিনি। সে ক্ষেত্রে তাঁর পরিবর্তে একাদশে ঢুকতে পারেন জো রুট।
এ দিকে ঘরোয়া ক্রিকেটে ভালো খেললেও, ২০২৩ আইপিএলের মঞ্চে এখনও সে ভাবে রান পাননি পৃথ্বী শ', সরফরাজ খানরা। অল রাউন্ডার অক্ষর প্যাটেল অবশ্য ভরসা জোগাচ্ছেন। রাজস্থানের দুরন্ত বোলিংয়ের সামনে দিল্লির ব্যাটিং বিভাগ কেমন পারফর্ম করে, তার উপরেই ম্যাচের গতি-প্রকৃতি নির্ভর করবে। এ দিকে বাংলার দুই ক্রিকেটার রয়েছে দিল্লি দলে। মুকেশ কুমার এবং অভিষেকের দিকে নজর থাকবে বাংলার ক্রিকেটপ্রেমীদের।
রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালের স্পিন বিভাগের পাশাপাশি ট্রেন্ট বোল্ট, নভদীপ সাইনিদের মতো পেসাররা রয়েছেন রাজস্থান দলে। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে অবশ্য ব্যাটিং বিভাগ ভুগিয়েছিল। তবে এ বার কোনও রকম ভুল করতে রাজি নয় রাজস্থান।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং): পৃথ্বী শ', ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ফিল সল্ট/রিলি রসৌ, আমান খান, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, মণীশ পাণ্ডে, কুলদীপ যাদব, অ্যানরিখ নরকিয়া, মুকেশ কুমার ।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ (প্রথমে বোলিং): পৃথ্বী শ', ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ফিল সল্ট/রিলি রসৌ, আমান খান, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, খলিল আহমেদ/চেতন সাকারিয়া, কুলদীপ যাদব, অ্যানরিখ নরকিয়া, মুকেশ কুমার।
ইমপ্যাক্ট প্লেয়ার অপশন: খলিল আহমেদ, মণীশ পাণ্ডে, ললিত যাদব, যশ ধুল, চেতন সাকারিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)