ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ম্যাচ জিতে স্পষ্ট ভাবে গোপন তথ্য জানালেন কেএল রাহুল
গতকাল ০৭ এপ্রিল আইপিএলের মাঠে নেমেছিল লাখনৌও সুপার জায়েন্ট বনাম হায়দ্রাবাদ। এই ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদকে চরম ভাবে হারায় লাখনৌও সুপার জায়েন্ট। এই ম্যাচ শেষে কেএল রাহুলকে প্রশ্ন করা হয়েছিল, পিচ কেমন, তা কখন তিনি বুঝতে পেরেছিলেন? উত্তরে রাহুল জানান ‘বৃহস্পতিবারই’।
তিনি আরও যোগ করেন, ‘আমরা গত কয়েক সপ্তাহ ধরেই এখানে রয়েছি। আমরা জানতাম, আমরা কি পেতে চলেছি (পিচের চরিত্র কেমন হতে চলেছে)। জয়দেব (উনাদকাট) যখন বেশ কিছু কাটার বল করছিল, তখন বলগুলো উইকেটে থমকে থমকে আসছিল। ফলে এই উইকেটে স্পিনারকে দিয়ে শুরু করাটা একেবারেই চমক ছিল না। প্রথম বার যখন আমি দু'টো পিচ দেখি, তখন আমার মনে এই চিন্তাটাই এসেছিল যে, এই উইকেটে আমাদেরকে স্মার্টলি ব্যাট করতে হবে।’
রাহুল জানিয়েছেন, ‘প্রত্যেকটা ক্রিকেটারের খেলার ধরন আলাদা। ফলে তাদের ভাবনা চিন্তাও আলাদা।আমাদের ব্যাটিং গ্রুপটা একে অপরের সঙ্গে বেশ কিছু আলোচনা করেছিলাম উইকেট নিয়ে। একে অপরকে আমরা এই উইকেটটা বুঝতে সাহায্য করি। আমার একটা জিনিস খুব ভালো লাগছে, ক্রিকেটাররা অনুশীলনে সমস্ত বিষয়ের উপর নজর দিয়ে কঠোর অনুশীলন করছে।’
এ দিন ম্যাচে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ দল ৮ উইকেটে ১২১ রান করে।রাহুল ত্রিপাঠি ৩৪ এবং আনমোলপ্রীত সিং ৩১ ছাড়া হায়দরাবাদের হয়ে বলার মতন রান পাননি আর কোনও ব্যাটার। ক্রুনাল পাণ্ডিয়া ১৮ রান দিয়ে নেন তিনটি উইকেট। জবাবে রান তাড়া করতে নেমে হাতে পাঁচ উইকেট হারিয়ে চার ওভার বাকি থাকতেই ম্যাচে জয় নিশ্চিত করে এলএসজি। অধিনায়ক রাহুল ৩৫ এবং ক্রুনাল ২৩ বলে ৩৪ রান করেন। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচের সেরা হন ক্রুনাল পাণ্ডিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)