ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আজ লখনউয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হায়দরাবাদের নতুন পরিকল্পনা
গত ৩১ মার্চ থেকে শুরু হাওয়া ভারতীয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে চরম ভাএব হেরে গিয়েছে আসরের অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদ। আজ ০৭ এপ্রিল শুক্রবার দ্বিতীয় ম্যাচে আসরের জায়েন্ত দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আমটেহ নামতে চলেছে তারা। সেই ম্যাচে হায়দরাবাদ দলের ভরসা রামধনুর দেশ। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা। সেই দেশের তিন ক্রিকেটার দলে যোগ দিয়েছেন। তাঁদের দিয়েই আইপিএল বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে হায়দরাবাদ।
আইপিএলের হায়দারাবাদের অধিনায়ক এডেন মার্করাম আগের ম্যাচে খেলতে পারেননি। এঈ দিন দলকে নেতৃত্ব দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। তিনি নেতা হিসাবে একেবারেই সফল হননি সেই ম্যাচে । সেই ম্যাচে ৮২ রানে হেরে যায় তাঁর দল। এই ম্যাচে মার্করামই দলের দায়িত্ব কাঁধে তুলে নেবেন। শুধু তাই নয়, মার্কো জানসেন এবং হেনরিখ ক্লাসেনও হায়দরাবাদ দলে যোগ দিচ্ছেন। জানসেন যেমন বোলিং বিভাগে দলের শক্তি বাড়াবেন, তেমনই দলের ব্যাটিংয়ের ক্ষেত্রে ক্লাসেনের আগ্রাসী মানসিকতা সাহায্য করবে হায়দরাবাদকে।
গত ২০২১-এ সবার তলায় শেষ করেছিল হায়দরাবাদ। গত বারও ফল ভাল হয়নি। ২০১৬-য় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে কোনও বারই তারা আকর্ষণীয় ফল করতে পারেনি। নিলামের টেবিলে একাধিক ক্রিকেটারের জন্যে ঝাঁপিয়েও খুব ভাল নাম নেই দলে। আপাতত তাই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের উপরেই ভরসা করতে চাইছে তারা।
রাজস্থান ম্যাচে টি নটরাজন ছাড়া আর কেউ সে ভাবে বল হাতে সফল হতে পারেননি। ফজলহক ফারুকি এবং উমরান মালিক অনেক রান দিয়ে ফেলেছেন। স্পিন বিভাগেও ওয়াশিংটন সুন্দর এবং আদিশ রশিদ কাজে লাগেননি। ব্যাটে সাধারণ দেখিয়েছে মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠিদের।
লখনউ দলেও রয়েছেন এক প্রোটিয়া। তিনি কুইন্টন ডি’কক। তাঁরও প্রথম একাদশে ফেরার কথা। তবে কেএল রাহুলের ছন্দে চিন্তার কারণ হতে পারে। বল হাতে রবি বিষ্ণোই দু’টি ম্যাচেই ভরসা দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)