ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজ: আজ সকালে দেশ ছাড়লেন মুস্তাফিজ

২০২৩ এপ্রিল ০১ ০৯:৪২:৫০

ব্রেকিং নিউজ: আজ সকালে দেশ ছাড়লেন মুস্তাফিজ

গতকাল ৩১ মার্চ শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। অনেক ক্রিকেটারই নিজেদের জাতীয় দলের খেলা শেষ করে দলের সাথে যোগ দিতে শুরু করেছেন। তবে বাংলাদেশের ক্রিকেটাররা এখনও যোগ দেয়নি। তবে আজ শুরু থেকেই দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। শনিবার সকালে ভারতের দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি।

শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচ শেষে ঢাকায় ফিরেছিলেন মুস্তাফিজ রহমান। অবশ্য সেই ম্যাচের একাদশে ছিলেন না তিনি। এরপর শনিবার সকালে চার্টার্ড বিমানে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন কাটার মাস্টার।

আজ রাতেই লাখণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। এজন্য আগেভাগেই ক্যাপিটালসের ডেরায় যোগ দিতে দেশ ছাড়লেন তিনি।

এদিন সকালে ভেরিফায়েড ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন মুস্তাফিজুর রহমান নিজেই। এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘২০২৩ আইপিএলের উদ্দেশ্যে ভারতে যাত্রা করছি। দিল্লি ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে আর অপেক্ষা করতে পারছি না।’

বিস্তারিত আসছে....

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ