ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
মাঠের মধ্যে অদ্ভুত কারনে নিষেধাজ্ঞার কবলে অস্ট্রেলিয়ার ক্রিকেটার
ক্রিকেট বিশ্ব জুড়ে ঘরোয়া ক্রিকেট হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অনেক সময়ে কোন দল বা একজন নির্দিষ্ট ক্রিকেটারকে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে। কখনও অখেলোয়াড় সুলভ আচরণ করে আবার কখনও বল বিকৃতি, কখনও স্লো ওভার রেট সহ নানা কারণে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার ঘটনার উদাহরণ রয়েছে সাম্প্রতিক অতীতে।
অবিশ্বাস্য হলেও সত্য যে মঠের মধ্যে পিচের চরিত্র বদলে নিষেধাজ্ঞার কবলে এক অজি ক্রিকেটার। বাস্তবে এমন উদাহরণ একেবারে নেই বললেই চলে। তবে এমন ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে। যেখানে পিচ 'ট্যাম্পারিং' অর্থাৎ বল বিকৃতির ধাঁচে পিচ বিকৃতির কারণে পড়তে হয়েছে নিষেধাজ্ঞার কবলে। এমন বিরল ঘটনার সাক্ষী থেকেছে গোটা ক্রিকেট বিশ্ব। পিচ বিকৃতির কারণে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এক ক্রিকেটারকে!
ঘটনাটি ঘটেছে ডব্লুএ প্রিমিয়ারের ফাইনাল চলার সময়ে। ক্যামেরাতে ধরা পড়ে এক অদ্ভুত ঘটনা। স্যাম ফ্যানিং নামক এক ব্যাটারকে দেখা যায় তাঁর জুতোর স্পাইক ব্যবহার করে পিচ বিকৃতির চেষ্টা করছেন তিনি। জুতোর তলা দিয়ে ঘষে ঘষে ইচ্ছা করে পিচকে বিকৃত করতে দেখা যায় তাঁকে। ঘটনাটি ঘটেছে পার্থে। পিচ বিকৃতির দায়ে চার ম্যাচের জন্য নিষেধাজ্ঞা চাপানো হয়েছে স্যাম ফ্যানিংয়ের উপরে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে এই ঘটনার কারণে ২০২৩/২৪ ঘরোয়া মরশুমের প্রথম দিকটায় খেলতে পারবেন না স্যাম ফ্যানিং।
২২ বছর বয়সি ব্যাটারকে দেখা যায় জুতোর স্পাইক ব্যবহার করে পিচের যে সুরক্ষিত জোন রয়েছে সেখানে তিনি পিচকে নষ্ট করার অর্থাৎ বিকৃত করার চেষ্টা চালাচ্ছেন। বেসওয়াটার মর্লে সিসির বিরুদ্ধে ম্যাচে প্রথম দিনেই ঘটে এই ঘটনাটি। ব্যাট হাতে অবশ্য স্যাম ফ্যানিং ভালো পারফরম্যান্স করেছেন। তিনি ১২৩ রান করেছেন। মূলত তাঁর এই ইনিংসে ভর করে তাঁর ক্লাব তাঁদের ৭৪ বছরের শিরোপা খরা কাটিয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জেনারেল ম্যানেজার হাই পারফরম্যান্স কেড হার্ভি জানিয়েছেন, ‘সমস্ত চুক্তিবদ্ধ ক্রিকেটারদের থেকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অত্যন্ত ভালো ব্যবহার আশা করে। স্যামকে ঘিরে যে ঘটনাটা ঘটেছে তাতে আমরা মর্মাহত। আমাদের ভ্যালুকে যা একেবারেই তুলে ধরে না। জরিমানা এবং নিষেধাজ্ঞার পাশাপাশি আমরা স্যামের সঙ্গে কাজ করব। যাতে ওর আচরণ শুধরানো যায়। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেই দিকে খেয়াল রাখব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE