ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আইপিএলের প্রথম ম্যাচেই গুজরাটকে বিশাল রানের টার্গেট দিল চেন্নাই
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে টস জিতল গুজরাট টাইটানস। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান চেন্নাইকে। সুতরাং, আমদাবাদে রান তাড়া করবে টাইটানস। মহেন্দ্র সিং ধোনি জানান, তিনিও টস জিতলে শুরুতে বল করার সিদ্ধান্ত নিতেন।
চেন্নাইয়ের ইনিংস বিবরণ:
ষষ্ঠ ওভারে বল করতে আসেন রশিদ খান। ওভারের তৃতীয় বলে মইন আলিকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান মইন। চতুর্থ বলে চার মারেন মইন। ৫.৫ ওভারে রশিদের বলে মইনের অনবদ্য ক্যাচ ধরেন ঋদ্ধিমান সাহা। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন ব্রিটিশ তারকা।
৭.৩ ওভারে রশিদ খানের বলে চার মারেন বেন স্টোকস। তবে পরের বলেই ঋদ্ধিমান সাহার হাতে ধরা পড়ে যান বেন। দুর্দান্ত ক্যাচ ধরেন ঋদ্ধি। ৬ বলে ৭ রান করেন স্টোকস। ১২.৫ ওভারে জোশ লিটলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আম্বাতি রায়াড়ু। ১২ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার।
১৭.১ ওভারে আলজারি জোসেফের ফুলটস বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন রুতুরাজ গায়কোয়াড়। ৫০ বলে ৯২ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ৪টি চার ও ৯টি ছক্কা। ১৭.৪ ওভারে আলজারি জোসেফের বলে বাউন্ডারি লাইনে বিজয় শঙ্করের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ২ বলে ১ রান করেন তিনি।
১৮.৩ ওভারে মহম্মদ শামির বলে রশিদ খানের হাতে ধরা পড়েন শিবম দুবে। ১৮ বলে ১৯ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা।
শেষ ওভারে জোশ লিটলের তৃতীয় বলে বিশাল ছক্কা হাঁকান ধোনি। চতুর্থ বলে চার মারেন তিনি। ওভারে মোট ১৩ রান ওঠে। ২০ ওভারে চেন্নাই সংগ্রহ করে ৭ উইকেটে ১৭৮ রান। ধোনি ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৪ রান করে নট-আউট থাকেন। ৩ বলে ১ রান করেন মিচেল স্যান্টনার। লিটল ৪ ওভারে ৪১ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন। জয়ের জন্য গুজরাট টাইটানসের দরকার ১৭৯ রান।
গুজরাটের প্রথম একাদশ
শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, জোশ লিটল, আলজারি জোসেফ ও যশ দয়াল।
চেন্নাইয়ের প্রথম একাদশ
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, আম্বাতি রায়াড়ু, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, দীপক চাহার ও রাজবর্ধন হাঙ্গার্গেকর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE