ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
শেষ ম্যাচে যে কারণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল আইরিশরা
এইতো গত কয়েক সপ্তাহ আগে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টাইগার বাহিনী। এর পরে আয়ারল্যান্ডকেও টি-২০ তে হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত সেই স্বপ্ন পুরন করতে পারেনি সাকিব বাহিনি। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচে আইরিশদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামেছিল সাকিব আল হাসানের দল।
এই সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টিবিঘ্নিত ডার্ক লুইস পদ্ধতিতে জয়লাভ করে সিরিজ জিতে নিয়েছে টাইগার বাহিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচেও ৭৭ রানের বিশাল জয় পান। তাই শেষ ম্যাচে জয় তুলে ২০১২ সালের পর আবারও আইরিশদের হোয়াইটওয়াশের হাতছানির সামনে দাঁড়িয়েও স্বপ্ন ভঙ্গ সাকিবদের।
আজ ৩১ মার্চ শুক্রবার দুপুর ২ টায় সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে মাঠে নামেছিল সাকিব-লিটনরা। ম্যাচের শুরুতে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে নিয়েছিল। শেষ এই ম্যাচে দলপতি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।
তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল আয়ারল্যান্ড। এই ম্যাচে ৩৬ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় তুলে নিয়েছে আইরিশরা। তবে এই ম্যাচে কিছুটা ভিন্নভাবে দেখা গেছে আইরিশদের। কারণ, এদিন প্রত্যেক আইরিশ ক্রিকেটার কালো ব্যাচ পরে মাঠে নেমেছিলেন।
জানা গেছে, ক্লোন্টারফের কিথ লুইসের প্রতি সম্মান জানিয়ে এই কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন আইরিশরা।
লুইস ক্লোন্টার্ফ ক্রিকেট ক্লাবের সভাপতি ছিলেন। পাশাপাশি দেশটির একজন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বও ছিলেন তিনি। আয়ারল্যান্ডের খেলোয়াড়রা তাকে স্মরণ করেই আর্মব্যান্ড পরে নেমেছিলেন।
এক টুইট বার্তায় দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, দলটি আজ ক্লোন্টারফের কিথ লুইসের জন্য কালো আর্মব্যান্ড পরেছে, যিনি দুঃখজনকভাবে সম্প্রতি মারা গেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE